Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

খেলবেন সঞ্জু, তবু প্রথম ৩ ম্যাচের জন্য রিয়ান পরাগকে অধিনায়ক বাছল রাজস্থান রয়্যালস

আইপিএল শুরুর আগে অদ্ভুত সিদ্ধান্ত নিল রাজস্থান রয়্যালস। অধিনায়ক সঞ্জু স্যামসনের চোট সারেনি। অথচ তাঁকে দলে রেখেও প্রথম তিন ম্যাচের জন্য অধিনায়কত্ব তুলে দেওয়া হল রিয়ান পরাগের হাতে।

খেলবেন সঞ্জু, তবু প্রথম ৩ ম্যাচের জন্য রিয়ান পরাগকে অধিনায়ক বাছল রাজস্থান রয়্যালস

সঞ্জজু স্যামসন-রিয়ান পরাগ

শেষ আপডেট: 20 March 2025 13:39

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল শুরুর আগে অদ্ভুত সিদ্ধান্ত নিল রাজস্থান রয়্যালস। অধিনায়ক সঞ্জু স্যামসনের চোট সারেনি। অথচ তাঁকে দলে রেখেও প্রথম তিন ম্যাচের জন্য অধিনায়কত্ব তুলে দেওয়া হল রিয়ান পরাগের হাতে। যিনি ২০১৮ সালে রাজস্থান দলে যোগ দেন। পরের বছর সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে হাফ সেঞ্চুরির রেকর্ডও গড়েন।

২২ মার্চ থেকে আইপিএল শুরু হতে চলেছে। উদ্বোধনী ম্যাচে নামবে কেকেআর-আরসিবি। খেলা হবে ইডেনে। রাজস্থান রয়্যালসের পরীক্ষা পরের দিন। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ওই ম্যাচে সঞ্জু স্যামসন নামলেও তাঁকে অধিনায়ক হিসেবে দেখা যাবে না। শুধু তাই নয়। পরের দুই খেলাতেও রিয়ানই নেতৃত্ব দেবেন বলে দলের তরফে জানানো হয়েছে।

বেশ কিছুদিন আগে আঙুলে চোট পান সঞ্জু। এরপর রিহ্যাবে ছিলেন। ফ্র্যাঞ্চাইজি তরফে খবর, চিকিৎসকেরা উইকেটকিপিং কিংবা ফিল্ডিংয়ের জন্য ছাড়পত্র না দিলেও তাঁকে স্পেশ্যালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলানোর উদ্দেশ্য দলে রাখা হয়েছে। তাই ব্যাট হাতে মাঠে নামলেও উইকেট কিপার-ব্যাটসম্যানকে উইকেটের পেছনে দেখা যাবে না। পাশাপাশি টস করতেও প্রথম তিন ম্যাচ মাঠে নামবেন রিয়ান পরাগ।

উল্লেখ্য, গত মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ চলাকালীন আঙুলে চোট পান সঞ্জু স্যামসন। তারপর সার্জারি করা হয়। সার্জারির পর সুস্থ হয়ে উঠলে আইপিএলের প্রস্তুতি নিতে ক্যাম্পে যোগ দেন তিনি। কিন্তু এখনও ফিল্ডিং ও উইকেটকিপিং করার মতো ফিটনেস তৈরি না হওয়ায় স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলবেন তিনি।

রাজস্থান রয়্যালস টিমের এমন সিদ্ধান্তে হতবাক অনেকে। এর যৌক্তিকতা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। পাশাপাশি বাকিদের ছেড়ে রিয়ানের উপরেই আস্থা রাখল কেন ম্যানেজমেন্ট? জবাবে উঠে আসছে একাধিক তত্ত্ব। অনেকেই মনে করছেন, রিয়ান পরাগ দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত। এবার সম্ভবত তারই পুরস্কার পেলেন। কারও কারও মতে, যেহেতু ঘরোয়া ক্রিকেটে অসমকে নেতৃত্ব দেন পরাগ, তাই তাঁর উপরেই আস্থা রেখেছে ম্যানেজমেন্ট।

এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস প্রথম দুই হোম ম্যাচ খেলবে গুয়াহাটির এসিএ স্টেডিয়ামে। প্রতিপক্ষ কেকেআর ও চেন্নাই সুপার কিংস। মরশুমের বাকি হোম ম্যাচ আয়োজিত হবে জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে।


```