Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

ফের অনবদ্য হাফসেঞ্চুরি পরাগের, হার্দিকদের ঘরের মাঠে জয় রাজস্থানের

মুম্বইয়ের ১২৫ রান তুলতে রাজস্থান নিয়েছে মাত্র ১৫ ওভার।

ফের অনবদ্য হাফসেঞ্চুরি পরাগের, হার্দিকদের ঘরের মাঠে জয় রাজস্থানের

শেষ আপডেট: 1 April 2024 23:29

দ্য ওয়াল ব্যুরো: মুম্বই তাদের ঘরের মাঠে হেরে পর্যুদস্ত হল। সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস ছয় উইকেটে জিতে গেল ম্যাচের ২৭ বল বাকি থাকতেই। মুম্বই টানা তিনটি ম্যাচ হারল।

মুম্বইয়ের ১২৫ রান তুলতে রাজস্থান নিয়েছে মাত্র ১৫ ওভার। আবারও দুরন্ত ইনিংস খেললেন রিয়ান পরাগ। তাঁর ৩৯ বলে অপরাজিত ৫৪ রান দলকে মসৃণ জয় এনে দিয়েছে। 
রাজস্থানের হয়ে ম্যাচের সেরার পুরস্কার পেলেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। তিনি তিনটি উইকেট নিয়ে শুরুতেই খেলার রং বদলে দিয়েছেন।

অনবদ্য ট্রেন্ট বোল্ট। রাজস্থান রয়্যালসের এই পেসারের বোলিং বুলেটে একটা সময় মুম্বই ইন্ডিয়ান্সের ১৪ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল। প্রথম বলেই রোহিত শর্মা শূন্য রানে আউট হন। তারপরে আরও দুটি শিকার নেন বোল্ট। নমন ধীরকে লেগ বিফোর করেন বোল্ট। এমনকী ডিওয়াল্ড ব্রেভিসও শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন।

ভাবা গিয়েছিল মুম্বই হয়তো ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১০০ রানের গণ্ডিও পেরবে না। কিন্তু সেটি হয়নি। ২০ ওভারে ১২৫ রান করেছে মুম্বই। সর্বোচ্চ রানের ইনিংস হার্দিক পান্ডিয়ার (৩৪)। পাশাপাশি মুম্বই দলের পক্ষে রান পান তিলক ভার্মা (৩২)। বাকিরা কেউ সফল নন।


বোল্টের গতির পাশে যজুবেন্দ্র চাহালের স্পিন বোলিংয়ে তছনছ হয়ে গিয়েছে বিপক্ষ দল। চাহাল তিন উইকেট নিয়েছেন ১১ রানের বিনিময়ে। এমনকী নান্দ্রে বার্গার দুই উইকেট নিয়েছেন।

রোহিত যেমন আইপিএলে রানের বহু নজির গড়েছেন, তেমনি শূন্য রানের দিক থেকেও তিনি রেকর্ড গড়লেন। প্রথম বলে এই নিয়ে মোট ১৭বার ফিরলেন হিটম্যান। এর আগের রেকর্ড ছিল দীনেশ কার্তিকের। তিনিও ১৭বার ডাক হন। 
বোল্টের বিদ্যুৎ গতির বলে রোহিত একেবারে পরাস্ত হয়ে কট বিহাইন্ড হন। উইকেটের পিছনে শরীর ছুড়ে দারুণ ক্যাচ নিয়েছেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন।


```