
শেষ আপডেট: 6 April 2024 23:49
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির সেঞ্চুরির পরেও বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স হার এড়াতে পারল না। এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরি করেছেন কোহলি। তিনি ৭২ বলে ১১৩ রানের ইনিংস খেলেছেন। তাঁর ও অধিনায়ক ফাফ ডু প্লেসিসের জন্যই আরসিবি করেছিল ১৮৩/৩। বিনিময়ে রাজস্থান রয়্যালস তুলে দিয়েছে জয়ের রান দেয় ১৯.১ ওভারে। ঘরের মাঠে রাজস্থানের ছয় উইকেটে জয়। ছয় মেরে নিজের সেঞ্চুরি ও দলের হয়ে জয় এনে দিলেন জস বাটলার।
রাজস্থানের হয়ে অধিনায়ক সঞ্জু স্যামসন (৬৯) ও জস বাটলার (১০০) মিলে দুরন্ত খেলেছেন। মরুশহরে ওই দুই ব্যাটারের ঝড়ও দেখল। রাজস্থান টানা তিনটি জিতল, আর বেঙ্গালুরুর হার টানা তিনটিতে। রাজস্থান আইপিএলের শীর্ষে চলে গেল।
বাটলারের ১০০ রান এসেছে ৫৮ বলে। ইনিংসে রয়েছে নয়টি চার ও চারটি ছয়। কোহলির সেঞ্চুরির জবাবে তাঁরও ১০০ রান। তিনি জেতালেন, কোহলি পারলেন না।
তবে খেলার শুরু কোহলি প্রমাণ করেছেন, রাজা তো একটাই হন! তিনি রাজার মতো খেললেন জয়পুরের মরুশহরে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং নিয়ে কোহলির ব্যাটে রোশনাই। তিনি এবার দুরন্ত ফর্মে রয়েছেন। গত ম্যাচগুলিতেও সেঞ্চুরির সামনে থেকে ফিরেছিলেন।
এবার আর কোহলি মিস করেননি এই সুযোগ। ৬৭ বলে ১০০ রান করলেন। ইনিংসে রয়েছে নয়টি চার ও চারটি ছক্কা। দলের হয়ে এদিন ওপেন করতে নামেন যথারীতি। বিরাটে মুগ্ধ মরুশহরের দর্শকরা। তাঁরা করতালিতে মাতিয়ে তোলেন সারা মাঠ।
কোহলি একা ভাল খেললে কী হবে দলের বাকিরা কেউ রান পাননি ফাফ ছাড়া। টি ২০ ক্রিকেটে ঝড়ের মতো রান তুলতে হয়। সেটাই পারেননি বেঙ্গালুরুর ব্যাটাররা। তাদের বোলাররাও চরম ব্যর্থ হয়েছেন।