Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ফ্লোরিডায় ভারতের ম্যাচও বৃষ্টিতে ভেস্তে যেতে পারে

ভারতীয় দলের চলতি টি ২০ বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত হয়ে গিয়েছে। তবুও কানাডার বিপক্ষে ম্যাচটি ভারতের জন্য প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ।

ফ্লোরিডায় ভারতের ম্যাচও বৃষ্টিতে ভেস্তে যেতে পারে

ফ্লোরিডার আকাশ মেঘের চাদরে ঢেকেছে।

শেষ আপডেট: 15 June 2024 18:11

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলের চলতি টি ২০ বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত হয়ে গিয়েছে। তবুও কানাডার বিপক্ষে ম্যাচটি ভারতের জন্য প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচই তারা খেলেছিল নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। ব্যাটারদের জন্য যেখানে রান করা ছিল বেশ কঠিন।

সুপার এইটের আগে ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ফ্লোরিডায় কানাডার বিপক্ষে। কিন্তু এই ম্যাচ হওয়া নিয়েও সংশয় আছে। ফ্লোরিডায় বৃষ্টি হচ্ছে অবিরাম। কোনও দলই প্রস্তুতি সারতে পারেনি ম্যাচের আগে। পাকিস্তানের বিদায় সাঙ্গ হয়েছে ফ্লোরিডায় ম্যাচ ভেস্তে গিয়েছে বলে।

বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে আজ শনিবার ম্যাচের দিনও। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে ফ্লোরিডায়। এ কারণে আগের দিন আমেরিকা ও আয়ারল্যান্ডের ম্যাচটি মাঠে গড়াতে পারেনি। এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়ে সুপার এইটে জায়গা করে নেয় আমেরিকা, বিদায় পাক দলের।

ফ্লোরিডা অবশ্য ভারতীয় দলের জন্য নতুন নয়। ২০১৬ সালে তারা এখানে প্রথম ম্যাচ খেলে। সবমিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা আটটি ম্যাচ খেলেছে এখানে। এবারের বিশ্বকাপে তিন ম্যাচের একটিতে জয় পেয়েছে কানাডা।


```