Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পিকে, নিখিল নন্দীদের স্মৃতি ফিরিয়ে কলকাতা লিগের ফাইনালে রেল দল

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা লিগের (Kolkata League) এবার জৌলুস একেবারেই উধাও। ময়দানের দুই প্রধান অংশ নেয়নি। পইপই করে আইএফএ (IFA) সচিব বললেও কথা রাখেনি দুটি হেভিওয়েট দল। দুটি দল অংশ না নিলেও এবার লিগের ফাইনালে উঠে পুরনো স্মৃতি মনে করাল রেলওয়ে

পিকে, নিখিল নন্দীদের স্মৃতি ফিরিয়ে কলকাতা লিগের ফাইনালে রেল দল

শেষ আপডেট: 8 October 2021 17:02

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা লিগের (Kolkata League) এবার জৌলুস একেবারেই উধাও। ময়দানের দুই প্রধান অংশ নেয়নি। পইপই করে আইএফএ (IFA) সচিব বললেও কথা রাখেনি দুটি হেভিওয়েট দল। দুটি দল অংশ না নিলেও এবার লিগের ফাইনালে উঠে পুরনো স্মৃতি মনে করাল রেলওয়ে এফসি। এর আগে পি কে বন্দ্যোপাধ্যায় ও নিখিল নন্দীদের সময়ে ইস্টার্ন রেল কলকাতা লিগে চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর আর কোনওবার সেই যোগ্যতা দেখাতে পারেনি তারা। সেই সুযোগ এবার আকস্মিকভাবে হাজির, কারণ মোহনবাগান ও ইস্টবেঙ্গল খেলেনি, মহামেডান যদিও রয়েছে। তারা ফাইনালে উঠবে কিনা জানা যাবে শনিবার বিকেলের পরে। আরও পড়ুন: টি টেন লিগের জন্য বাংলা টাইগার্স দলে নিয়েছে আফ্রিদি, ফাফ ডু প্লেসিদের রেল দলের কোচ সৌরিন দত্ত এদিন জানিয়েছেন, গতবারও তো কলকাতার দুটি নামী দল খেলেছিল, কিন্তু লিগ জিতেছিল পিয়ারলেস, তাই এভাবে কিছু বলা যায় না, ফুটবলে সবই সম্ভব। না হলে ইংলিশ প্রিমিয়ার লিগ কী করে লিস্টারসিটি জেতে? শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফকে ১-০ গোলে হারিয়েছে রেলওয়ে এফসি, গোলদাতা শুভেন্দু মান্ডি। খেলা শেষে কোচ সৌরিন জানান, মোহনবাগান ও ইস্টবেঙ্গল বরং আইএসএল খেলুক, আমরা কলকাতা লিগ খেলে চ্যাম্পিয়ন হয়ে দেখাব। হতাশা থেকেই এমন বলেছেন তিনি, সবাই তাই মনে করছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```