Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারত কী সুযোগ পেলে টাইমড আউট করবে? কী বললেন কোচ দ্রাবিড়

সেইজন্যই শাকিব আল হাসানকে দায়ী করতেও নারাজ দ্রাবিড়। ভারতের কোচ বলছেন, শাকিবকে আমি এই ঘটনায় দোষ দেব না।

ভারত কী সুযোগ পেলে টাইমড আউট করবে? কী বললেন কোচ দ্রাবিড়

শেষ আপডেট: 11 November 2023 17:44

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব ক্রিকেটে সাম্প্রতিককালের টাটকা বিষয়, টাইমড আউট বিতর্ক। যা নিয়ে ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচের আগেরদিনও আলোচনা হল সাংবাদিক সম্মেলনে।

ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে প্রশ্ন করা হয়েছিল, ভারতীয় দল কি এমন অবস্থার মধ্যে টাইমড আউট করবে বিপক্ষ দলের ব্যাটারকে? এই নিয়ে রোহিত, কোহলিদের হেডস্যার জানিয়েছেন, আমরা কখনই এটা করব না। তার মানে এই নয় যে এটা করা মানে ভুল। কারণ ক্রিকেটের নিয়মেই এটা রয়েছে। এবার সেটাকে কে কীভাবে ব্যবহার করছে, সেটাই আসল।

সেইজন্যই শাকিব আল হাসানকে দায়ী করতেও নারাজ দ্রাবিড়। ভারতের কোচ বলছেন, শাকিবকে আমি এই ঘটনায় দোষ দেব না। ও যেটা করেছে নিয়মের মধ্যে থেকেই করেছে, তাই ওর কোনও দোষ নেই।

দ্রাবিড় আরও বলেছেন, ‘‘কোনটা ঠিক, কোনটা ভুল, সেটা বলা যাবে না। সেটা নিয়ে তর্ক-বিতর্ক চলতে পারে। দুই যুক্তির পক্ষেই মানুষ থাকবেন। আর সেই মতপার্থক্য থাকায় কোনও সমস্যা নেই। সেটা হওয়া ভাল। অনেকেই এ ঘটনায় আবেগকে সামনে রাখছেন, আবার অনেকেই নিয়মকে যুক্তি হিসেবে দেখাতে চাইছেন। কোনওটাই ভুল নয়।’’


```