Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাঠে নামার আগেই ইডেনের মন জিতলেন গুরবাজ, তিনি যেন নাইটদের মধুসূদন দাদা!

আইপিএলের আগে ইডেনেই কেকেআরের প্রস্তুতি শিবিরে গুরবাজকে দেখা যায় কিছু কিশোর অনুরাগীর হাতে গ্লাভস তুলে দিচ্ছেন। সেটি নিয়ে ভিডিও করে নাইট রাইডার্স কর্তৃপক্ষ।

মাঠে নামার আগেই ইডেনের মন জিতলেন গুরবাজ, তিনি যেন নাইটদের মধুসূদন দাদা!

শেষ আপডেট: 23 March 2024 14:49

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের ম্যাচ খেলে রাতে পথচারীদের সাহায্য করার দৃষ্টান্ত দেখিয়েছিলেন আফগান তারকা রহমতুল্লা গুরবাজ। তিনি সেইসময় এ দেশের মানুষদের হৃদয় জিতেছিলেন। এবার কেকেআরের হয়ে খেলতে এসেই ইডেনের দর্শকদের মন জিতলেন এই আফগানী।

গতবারও দেখা গিয়েছিল গুরবাজকে নিয়ে একটা আলাদা আকর্ষণ রয়েছে কলকাতার ক্রিকেট প্রেমীদের। সমর্থকদের সঙ্গে দারুণ সংযোগ তৈরি করেন তিনি। একটা ছেলেমানুষী ব্যাপার রয়েছে বলে শিবিরেও দারুণ জনপ্রিয় গুরবাজ। যাঁকে শনিবারের রাতের ম্যাচে খেলানো হবে কিনা, সেটি নিয়েও চলছে জল্পনা।

আইপিএলের আগে ইডেনেই কেকেআরের প্রস্তুতি শিবিরে গুরবাজকে দেখা যায় কিছু কিশোর অনুরাগীর হাতে গ্লাভস তুলে দিচ্ছেন। সেটি নিয়ে ভিডিও করে নাইট রাইডার্স কর্তৃপক্ষ। সেটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।  

 কেকেআরের আইপিএল অভিযান শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো দাবানলের মতো ছড়িয়ে পড়ে, যেখানে কিছু কিশোর অনুরাগীর আবদার মেটাতে দেখা যায় রহমানউল্লাহকে। গুরবাজ নিজের একজোড়া ব্যাটিং গ্লাভস উপহার দেন এক কিশোর অনুরাগীকে। বাকিদের সঙ্গে ছবিও তুলতে দেখা যায় তাঁকে।

গতবারও কেকেআরের প্র্যাকটিস দেখতে আসা এক মহিলাকে কথা দিয়েছিলেন তাঁকে একটা জার্সি উপহার দেবেন। সেটি দিয়েছিলেনও। আবার এক কিশোরকে বলেছিলেন ব্যাট দেবেন, সেই কথাও রেখেছেন যুদ্ধবিধ্বস্ত শহরের এক নায়ক। যিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘আমাদের দেশের মানুষরা মৃত্যুকে এত কাছ থেকে দেখে যে তাঁদের পাশে আমরা ক্রিকেটাররা সারাবছর পাশে থাকি। সেই থেকেই মানুষের পাশে থাকার একটা অভ্যাস হয়ে গিয়েছে।’’ তিনি যেন প্রকৃতঅর্থের নাইটদের শিবিরের মধুসূদন দাদা হয়ে উঠেছেন, যিনি অকাতরে বিলিয়ে দেন সবকিছু, ভালবাসা, সেইসঙ্গে তাঁর ব্যবহৃত জিনিসও। 

গুরবাজ গতবার ১১টি ম্যাচে খেলে ২০.৬৪ গড়ে ২২৭ রান করেন। সেঞ্চুরি না থাকলেও দুটি হাফসেঞ্চুরি করেছিলেন। সর্বোচ্চ ইনিংস ৮১ রানের। উইকেটের পিছনেও সাবলিল ছিলেন। এবার অবশ্য তাঁর সঙ্গে দলে স্থানের লড়াই সল্টের।


```