Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জলপাইগুড়িতে মহা ধুমধামে ইস্টবেঙ্গলের নামে রাস্তা, উদ্বোধনে হাজির নবি, আলভিটোরা

এই "ইস্টবেঙ্গল সরণির" ঠিক পাশের রাস্তায় বাড়ি ইস্টবেঙ্গল ক্লাবের কিংবদন্তি গোলরক্ষক মনিলাল ঘটকের।

জলপাইগুড়িতে মহা ধুমধামে ইস্টবেঙ্গলের নামে রাস্তা, উদ্বোধনে হাজির নবি, আলভিটোরা

শেষ আপডেট: 6 February 2024 20:11

দ্য ওয়াল ব্যুরো: জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে জলপাইগুড়ির থানা মোড় থেকে বাবুপাড়ার স্বর্গীয় দাজু সেনের বাড়ি পর্যন্ত রাস্তাটি নতুন নামকরণ করা হল "ইস্টবেঙ্গল সরণি" নামে।  

ক্লাবের প্রাক্তন অধিনায়ক আলভিটো ডি'কুনহা, রহিম নবি, ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব ১৭ টিমের ফুটবলার দেবজিৎ রায়, প্রজ্জ্বল সাহা, আশিস রায়সহ লাল হলুদ এর অগণিত সভ্য সমর্থক অনুষ্ঠানে যোগ দিয়ে উৎসবকে রঙিন করে তুলেছিলেনI এই অনুষ্ঠান উপলক্ষে জলপাইগুড়ি শহর রঙিন হয়ে উঠেছিল লাল হলুদ পতাকায়I

এই "ইস্টবেঙ্গল সরণির" ঠিক পাশের রাস্তায় বাড়ি ইস্টবেঙ্গল ক্লাবের কিংবদন্তি গোলরক্ষক মণিলাল ঘটকের। ১৯৪৯-৫৪, ইস্টবেঙ্গল দুর্গের শেষ প্রহরী ছিলেন মণিলাল। ইস্টবেঙ্গল ক্লাব ২০১০ সালে তাঁকে জীবনকৃতি সম্মানে সম্মানিত করে।

জলপাইগুড়ি তথা সমগ্র উত্তরবঙ্গ হল ইস্টবেঙ্গলের দ্বিতীয় ঘর। সমগ্র উত্তরবঙ্গ জুড়ে ছড়িয়ে রয়েছে লাল হলুদের লক্ষ লক্ষ সমর্থক। ১৯২০ সালে ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠার পিছনে শৈলেশ বসুর একটি বিরাট ভূমিকা ছিল। ১৯২৪ সালে তিনি ব্যবসায়িক কাজে দিনাজপুর চলে যান আর সেখানে দিনাজপুর ক্লাবে ক্রিকেট খেলাও চালু করেন।

শৈলেশ বসুর পাশাপাশি কোচবিহার মহারাজার ক্রিকেট দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। চার বছর দিনাজপুরে কাটিয়ে ১৯২৮ সালের শেষের দিকে তিনি ঢাকার মালখাননগর ফিরে আসেন।

১৯২৫ সালে কলকাতা ফুটবল লিগের প্রথম সাক্ষাতে ইস্টবেঙ্গল ক্লাব ১-০ গোলে হারায় চিরপ্রতিপক্ষ মোহনবাগানকে। ওই ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন প্রখ্যাত ফরোয়ার্ড নেপাল চক্রবর্তী। তিনি তাঁর শেষ জীবনটা কাটিয়েছিলেন জলপাইগুড়ি শহরে। ১৯৬৭-৭৩, পরিবার নিয়ে তাঁর ঠিকানা ছিল জলপাইগুড়ি পুলিশ কোয়ার্টারের পাশের সরকারি আবাসন। 

ইস্টবেঙ্গল ক্লাব ২০১৯ সালে ক্লাবের শতবর্ষের মঞ্চে শতাব্দীর সেরা কোচের সম্মানে সম্মানিত করেছিলেন কিংবদন্তি প্রশিক্ষক পি কে ব্যানার্জিকে। গত ১০৩ বছরে ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ট্রফি জয়ের কৃতিত্ব পিকে-র। সেই কিংবদন্তি কোচের জন্ম ২৩ জুন, ১৯৩৬ সালে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেলা স্কুল থেকেই তিনি তাঁর প্রাথমিক পাঠ নিয়েছিলেন।

১৯৪৭ সালে জলপাইগুড়িতে জন্ম আরও এক প্রখ্যাত ফরোয়ার্ড সুকল্যাণ ঘোষ দস্তিদারের। ১৯৭৫ সালে তিনি সোনার লাল হলুদ দলের সদস্য ছিলেন।


```