Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

ফের সেঞ্চুরি রাচিনের, টুর্নামেন্টে দ্বিতীয় শতরানের পর স্পর্শ করলেন সৌরভের রেকর্ড 

দল তুলল ৩৬২ রানের পাহাড়প্রমাণ রান। নিজে হাঁকালেন শতরান। আর দিনের শেষে স্পর্শ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড।

ফের সেঞ্চুরি রাচিনের, টুর্নামেন্টে দ্বিতীয় শতরানের পর স্পর্শ করলেন সৌরভের রেকর্ড 

রাচিন রবীন্দ্র-সৌরভ গাঙ্গুলি

শেষ আপডেট: 5 March 2025 19:16

দ্য ওয়াল ব্যুরো: দল তুলল ৩৬২ রানের পাহাড়প্রমাণ রান। নিজে হাঁকালেন শতরান। আর দিনের শেষে স্পর্শ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল সবদিক দিয়ে কিউয়ি ব্যাটসম্যান রাচিন রবীন্দ্রর কাছে স্মরণীয় হয়ে রইল।

আজ প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ছন্দে ছিল। ওপেনার উইল ইয়ং ২১ রানে আউট হলেও মিডল অর্ডারে শতরান হাঁকান দুই ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন।

রাচিন রবীন্দ্র ১০১ বলে ১০৮ রান করেন। মারেন ১৩টি চার ও ১টি ছয়। এই সেঞ্চুরির সুবাদে চলতি টুর্নামেন্টে দ্বিতীয় শতরান হল রাচিনের। এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ও একটি চাম্পিয়ন্স ট্রফিতে  দুটো সেঞ্চুরি করেন। রাচিন আজ সেই রেকর্ড স্পর্শ করলেন।

উল্লেখ্য, একই এডিশনে তিনটি শতরানের রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইলের দখলে। এরপরের নামই সৌরভের। এ ছাড়া পাকিস্তানের সইদ আনোয়ার, দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস, শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা ও অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের দখলে রয়েছে দুটো করে সেঞ্চুরির কৃতিত্ব। এবার সেই তালিকায় যুক্ত হলেন রাচিনও।

প্রসঙ্গত, ফাইনালে ভারত আজ চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী টিমের মুখোমুখি হবে। খেলা হবে দুবাইয়ে। এর আগে গ্রুপের লড়াইয়ে ভারত হারিয়েছিল নিউজিল্যান্ডকে। ফলে কিউয়িরা উঠলে একই মাঠে ফের তাদের মুখোমুখি হবেন রোহিতরা।


```