Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রানীর শুভেচ্ছাবার্তা নিয়ে ইউরো ফাইনালে নামছেন হ্যারি কেনরা

দ্য ওয়াল ব্যুরো: ফিরছে ৫৫ বছর আগের স্মৃতি। ১৯৬৬ সালে ববি ম্যুরের ইংল্যান্ড যেবার বিশ্বকাপ জিতেছিল, সেবার তিনি ট্রফি তুলে দিয়েছিলেন ঘরের মাঠে। আবারও সেই প্রেক্ষাপট হাজির, তবে এবার তিনি মাঠে যেতে পারবেন না। মাঠে না যেতে পারলেও হ্যারি কেনদে

রানীর শুভেচ্ছাবার্তা নিয়ে ইউরো ফাইনালে নামছেন হ্যারি কেনরা

শেষ আপডেট: 11 July 2021 16:33

দ্য ওয়াল ব্যুরো: ফিরছে ৫৫ বছর আগের স্মৃতি। ১৯৬৬ সালে ববি ম্যুরের ইংল্যান্ড যেবার বিশ্বকাপ জিতেছিল, সেবার তিনি ট্রফি তুলে দিয়েছিলেন ঘরের মাঠে। আবারও সেই প্রেক্ষাপট হাজির, তবে এবার তিনি মাঠে যেতে পারবেন না। মাঠে না যেতে পারলেও হ্যারি কেনদের উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দিয়েছেন ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ। ইতালির বিরুদ্ধে ওয়েম্বলিতে নামার আগে আশীর্বাদধন্য হলেন হ্যারি কেনরা। দলকে শুভকামনা জানিয়ে এক আনুষ্ঠানিক বার্তা পাঠিয়েছেন যুক্তরাজ্য ও ১৫টি কমনওয়েলথ রাজ্যের রানী। তিনি বার্তায় ১৯৬৬ সালের কথাও লিখেছেন। কিন্তু তারপর আন্তর্জাতিক আঙিনায় ইংলিশ ফুটবলে উৎসবের উপলক্ষ্য খুব কমই এসেছে। রানী এলিজাবেথ পরে মাত্র একবারই ট্রফি হাতে নিয়েছিলেন, সেটাও ১৯৯৬ সালের ইউরো চ্যাম্পিয়ন ক্লিন্সম্যানের জার্মানির হাতে তুলে দেওয়ার জন্য। ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটকে লেখা এক আনুষ্ঠানিক বিবৃতিতে রানী বলেছেন, ‘‘৫৫ বছর আগে ববি মুরের হাতে বিশ্বকাপ তুলে দেওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। আমি দেখেছিলাম- খেলোয়াড়, ম্যানেজম্যান্ট, সাপোর্ট স্টাফদের জন্য সেখানে পৌঁছানো এবং বড় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল জেতা কীরকম অনুভুতি হয়।’’ তিনি আরও জানিয়েছেন, ইউরোপিয়ান চ্যাম্পিয়ানশিপের ফাইনালে ওঠায় আমি ও আমার পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন জানাই। ফাইনালের জন্য শুভেচ্ছা জানাই। তোমরা এতদিনে যা অর্জন করেছ, সবটাই ইতিহাসে তোলা থাকবে।’’

```