Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হারের হ্যাটট্রিক, এখনও কাটেনি আক্ষেপ! ইস্টবেঙ্গলে জিতিয়ে কী বললেন বিষ্ণু?

পিভি বিষ্ণুর হাতেই সেরা ফুটবলারের পুরস্কার তুলে দেওয়া হয়।

হারের হ্যাটট্রিক, এখনও কাটেনি আক্ষেপ! ইস্টবেঙ্গলে জিতিয়ে কী বললেন বিষ্ণু?

গোল করার পর কার দিকে তির ছুঁড়লেন পিভি বিষ্ণু?

শেষ আপডেট: 25 January 2025 17:26

দ্য ওয়াল ব্যুরো : চলতি ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এফসি অনেকটাই ব্যাকফুটে রয়েছে। এখনও পর্যন্ত সুপার সিক্স তারা কনফার্ম করতে পারবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ইতিমধ্যে শুক্রবার (২৪ জানুয়ারি) আয়োজিত গত ম্য়াচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ২-১ গোলে জয়লাভ করেছে। এই জয় দলকে সামান্য হলেও অক্সিজেন দিতে পেরেছে। লাল-হলুদের এই জোড়া গোলের মধ্যে একটি করেছেন পিভি বিষ্ণু।

ম্যাচের শেষে তিনি স্পষ্টই জানালেন টানা তিনটে ম্য়াচে হারের আক্ষেপ তাঁর একেবারে কাটেনি। বললেন, 'আমরা হয়ত এই ম্যাচটা ভাল খেলেছি। কিন্তু, আরও ভাল আমরা খেলতে পারতাম। আরও বেশি গোল করতে পারতাম।' 

প্রসঙ্গত, ম্যাচের ২১ মিনিটে আসে ইস্টবেঙ্গলের সেই কাঙ্খিত গোল। ক্যাপ্টেন ক্লেইটন কার্যত মাঝমাঠ থেকে বলটা বাড়িয়েছিলেন। লম্বা শট থেকে বলটা রিসিভ করার পর বিষ্ণু বলে ছোট দুটো টাচ করেন। অল্প সময়ের মধ্যেই যেভাবে গতি বাড়িয়ে তিনি কেরালার বক্সের মধ্যে ঢুকলেন, সেটা কার্যত দেখার মতো ছিল। শেষবেলায় লাল-হলুদের এই রাইট-উইঙ্গার পায়ের ছোট একটা টোকায় বলটা গোলকিপারের মাথার উপর দিয়ে বাড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে গোওওওওললল বলে চিৎকার করে ওঠে গোটা বিবেককানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন।

এই ম্যাচে পিভি বিষ্ণুর হাতেই সেরা ফুটবলারের পুরস্কার তুলে দেওয়া হয়। তিনি আরও যোগ করেন, 'এই জয়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর আগে আমরা তিনটে ম্য়াচে পরপর হেরেছিলাম। একেবারে সামান্য ভুলের কারণে ম্য়াচগুলো আমাদের হাতছাড়া হয়ে গিয়েছিল। কিন্তু, তবে আশা করব যে এই জয়টা দলের প্রত্যেক ফুটবলারের আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। আমরা আপাতত পরের ম্য়াচে ফোকাস করছি।'

লিগ টেবিলে ইস্টবেঙ্গল ১১ নম্বরে থাকলেও, ১৭ পয়েন্ট তারা সংগ্রহ করতে পেরেছে। এই জায়গা থেকেই শুক্রবার অস্কারকে প্রশ্ন করা হয়েছিল, এখনও সুপার সিক্সের স্বপ্ন তিনি দেখছেন কি না। জবাবে অস্কার বলেন, 'আমাদের এই দলটার মধ্যে আরও ভাল খেলার ক্ষমতা রয়েছে। পয়েন্ট টেবিলে আরও ওপরে থাকার যোগ্যতা রয়েছে। দলের ফুটবলারদের সবসময় আমি একটা কথাই বলি, এখন যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সেটা আমাদের প্রাপ্য নয়। এখনও সুযোগ হাতছাড়া হয়নি। এখনও ৭-৮ ম্যাচ আমরা খেলতে পারব। সেখানেই দেখিয়ে দাও যে একেবারে উপরে না উঠতে পারলেও, পয়েন্ট টেবিলের নীচে দাঁড়িয়ে থাকার জন্য ইস্টবেঙ্গল এই টুর্নামেন্ট খেলতে আসেনি।'


```