
শেষ আপডেট: 17 January 2023 18:25
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতেই হার মানলেন পি ভি সিন্ধু (PV Sindhu)। বহুদিন তিনি কোর্টের বাইরে ছিলেন। ভাবা গিয়েছিল তিনি বুঝি তরতাজা হয়ে সেরাটা দিতে পারবেন। কিন্তু মঙ্গলবার ইন্ডিয়া ওপেন (Indian open) ব্যাডমিন্টনে সিন্ধু হারলেন তাইল্যান্ডের সুপাইডা কতেথাংয়ের কাছে। সিন্ধুর বিপক্ষে খেলার ফল ১৪-২১, ২০-২২!
সিন্ধু হারলেও সাইনা নেহাল (Saina Nehwal) জিতেছেন অন্য ম্যাচে। ডেনমার্কের মিয়া ব্লিচফেলদের কাছে তিন সেটের লড়াইয়ে। সাইনার পক্ষে ফল ২১-১৭, ২১-১২ ও ২১-১৯!
তিনবারের বিশ্বসেরা কারোলিনা মারিন জিতেছেন জাপানের ওকুহরার বিপক্ষে।
ইন্ডিয়া ওপেন আসরে পুরুষদের বিভাগে এইচএস প্রণয় হারলেন ভারতেরই লক্ষ্য সেনের বিরুদ্ধে স্ট্রেট সেটে। প্রণয় হেরেছেন ১৪-২১ , ১৫-২১ গেমে। লক্ষ্য ফের দেখালেন তিনিই এই মুহূর্তে ভারতের সেরা ব্যাডমিন্টন প্রতিভা।
লক্ষ্য দেখিয়েছেন পাওয়ার খেলার বদলে শিল্পের স্থান সবার উপরে। তিনি এমনভাবে নেট প্লে খেলেছেন প্রণয়ের মতো অভিজ্ঞ পারেননি।