Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে দিল্লিতে ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ খেলতে হবে, কেন এমন সিদ্ধান্ত

সবুজ মেরুন সমর্থকরা অনেকেই চাইবেন মাঠে থেকে প্রিয় দলকে উৎসাহিত করতে। কিন্তু পাঞ্জাব দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে হবে।

মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে দিল্লিতে ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ খেলতে হবে, কেন এমন সিদ্ধান্ত

শেষ আপডেট: 4 April 2024 21:17

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে শনিবার মোহনবাগান ও পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে ফাঁকা স্টেডিয়ামে হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি ১০ এপ্রিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পাঞ্জাবের ম্যাচও হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

এমনিতেই মোহনবাগান খেতাবী লড়াইয়ে রয়েছে। তারা লিগ-শিল্ড পাবে কিনা, সেটি নির্ভর করছে বাকি ম্যাচগুলির ওপর। সবুজ মেরুন সমর্থকরা অনেকেই চাইবেন মাঠে থেকে প্রিয় দলকে উৎসাহিত করতে। কিন্তু পাঞ্জাব দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে হবে।

এদিন এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, দিল্লি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ এপ্রিলের মধ্যে দিল্লির মাঠে ফায়ার সেফটি নিয়মের কারণে ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করতে হবে। কারণ দর্শকদের নিরাপত্তার বিষয় রয়েছে। খেলা দেওয়া হয়েছে বিকাল পাঁচটা থেকে।

ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসি-র মধ্যে ম্যাচটিও দর্শকহীন অবস্থায় খেলাতে হবে। ওই একই কারণে ম্যাচে লাল হলুদ ও পাঞ্জাবের দর্শকরা থাকতে পারবেন না।


```