Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: ‘ঋষভ পন্থ কোনওদিন ধোনির মতো ফিনিশার হতে পারবে না’, অকপট মন্তব্য পূজারার 

ঋষভ পন্থ ধোনির মতো ফিনিশার হতে চাইছেন ঠিকই। কিন্তু ব্যাটিং অর্ডারের শেষধাপ তাঁর জায়গা নয়। বদলে মিডল অর্ডারেই বেশি স্বচ্ছন্দ তিনি। সাফ জানালেন চেতশ্বর পূজারা।

IPL 2025: ‘ঋষভ পন্থ কোনওদিন ধোনির মতো ফিনিশার হতে পারবে না’, অকপট মন্তব্য পূজারার 

পূজারা, ধোনি ও পন্থ

শেষ আপডেট: 23 April 2025 19:09

দ্য ওয়াল ব্যুরো: ঋষভ পন্থ ধোনির মতো ফিনিশার হতে চাইছেন ঠিকই। কিন্তু ব্যাটিং অর্ডারের শেষধাপ তাঁর জায়গা নয়। বদলে মিডল অর্ডারেই বেশি স্বচ্ছন্দ তিনি। সাফ জানালেন চেতশ্বর পূজারা।

উল্লেখ্য, চলতি আইপিএলে ধারাবাহিকভাবে খারাপ পারফর্ম করে চলেছেন ঋষভ। রান পাচ্ছেন না। ধাপে ধাপে ব্যাটিং ক্রমে পিছতে পিছতে ছয় কি সাতে নামতে শুরু করেছেন। ২৭ কোটি টাকার প্রাইস ট্যাগ কি গুরুভার হয়ে উঠল? নাকি অধিনায়কত্বের চাপে ক্রমশ ধুঁকতে শুরু করেছেন ব্যাটসম্যান ঋষভ? প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

এই প্রসঙ্গে যদিও পাশে দাঁড়িয়ে ঋষভকে টোটকা বাতলেছেন পূজারা। লাল বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার বিশ্বস্ত সৈনিক তিনি। সাদা বলের ক্রিকেটে পন্থের ধারাবাহিক ফর্ম কাটাছেঁড়া করতে গিয়ে তুলে ধরেছেন ব্যাটিং অর্ডারকে। বলেছেন, ‘এই নিয়ে কোনও সন্দেহ নেই, ঋষভের উচিত আরও আগে নামা। ও ধোনির মতো খেলতে চাইছে, হতে চাইছে ফিনিশার। কিন্তু ধোনির ধারেকাছেও নেই ঋষভ। ওর মিডল অর্ডারে খেলা জরুরি, ৬ থেকে ১৫ ওভারের মধ্যে। পন্থ ফিনিশার নয়। তাই ফিনিশারের কাজও করা ঠিক নয়।‘ 

গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সাতে নেমেছিলেন ঋষভ। খেলেন দুটি বল। আউট হন শূন্য রানে। মুকেশ কুমারের দ্বিতীয় ডেলিভারি অদ্ভুত কায়দায় মারতে গিয়ে টাল সামলাতে পারেননি। নিট ফল ক্লিন বোল্ড।

এরপরই উস্কে ওঠে প্রশ্ন—কেন ২৭ কোটি টাকা দিয়ে কেনার পরেও দলের অধিনায়ক এত পরে নামছেন? অনভিজ্ঞ আয়ুষ বাদোনি কিংবা আবদুল সামাদকে আগে ঠেলে দেওয়া হচ্ছে? দিল্লি ম্যাচে বাদোনি রান পেলেও সামাদ আট বলে দু’রান করে আউট হন।

এই নিয়ে অকপট পূজারা। সাফ বলেছেন, ‘বাদোনির চার কি পাঁচে নামা নিয়ে আমার কোনও অসুবিধা নেই। আমি এর মধ্যে একটা যুক্তি দেখতে পাই। এই মুহূর্তে ঋষভের চাইতে বেশি রান করবে ও। এমনকি আবদুল সামাদ, ডেভিড মিলারও ঋষভের চাইতে এগিয়ে। যেটা দেখে খারাপ লাগে, সেটা এই যে, পন্থ দলের অধিনায়ক। ব্যাটিং অর্ডারে ক্রমশ পরে নামতে থাকলে এক সময় ঘুরে দাঁড়ানো প্রয়োজন। ঋষভ এভাবে অন্য দিকে সরে গেলে অসুবিধা।‘


```