Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুনীলের বিদায়ী ম্যাচের আবেগে তছনছ দল! লক্ষ্য স্থির করতে মনোবিদও দিশেহারা

ফেডারেশন এই ম্যাচের জন্য মনোবিদও নিয়োগ করেছে। দিল্লি নিবাসী শ্যামল ভালাবজি নামে এক মনোবিদকে নিয়োগও করেছে। ভুবনেশ্বরের শিবির থেকেই ওই ব্যক্তি ফুটবলারদের সঙ্গে বারবার কথা বলেছেন।

সুনীলের বিদায়ী ম্যাচের আবেগে তছনছ দল! লক্ষ্য স্থির করতে মনোবিদও দিশেহারা

শেষ আপডেট: 6 June 2024 16:27

দ্য ওয়াল ব্যুরো: যুবভারতীতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রি ওয়ার্ল্ড কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ। ভারত ও কুয়েত ম্যাচে যে দল জিতবে, তারাই তৃতীয় রাউন্ডে পৌঁছবে।

এই ম্যাচটি যেমন সুনীল ছেত্রীর শেষ আন্তর্জাতিক ম্যাচ, তেমনি কোচ হিসেবে ইগর স্টিম্যাচের কাছেও সমান গুরুত্বপূর্ণ। তিনি ম্যাচের আগে বলেছেন, আমার কোচিং জীবনের সবচেয়ে বড় ম্যাচ। তিনি এর আগেই জানিয়েছিলেন, ভারতকে প্রাক বিশ্বকাপ পর্বে তৃতীয় রাউন্ডে পৌঁছে দিতে না পারলে তিনি সরে যেতে পারেন। তাও মনে রেখেছে ভারতীয় ফুটবল প্রেমীরা, তাই ইগরকেও সমানভাবে নজরে রাখবে এদিনের যুবভারতী।

কুয়েতের বিরুদ্ধে মাঠে নামার আগে সবচেয়ে বড় সমস্যা, সুনীলের বিদায়ী ম্যাচই। কারণ যেভাবে দলের সতীর্থরা অধিনায়কের ফেয়ারওয়েল ম্যাচ নিয়ে আবেগতাড়িত, তাতে ম্যাচের ফোকাস নড়ে যাচ্ছে বারবার। সতীর্থরাও দলনেতার শেষ ম্যাচ ঘিরে নানারকমের পরিকল্পনা করে রেখেছেন।

কোচ ইগরের কাছে এটাই চিন্তার বিষয় হয়ে গিয়েছে। তিনি বারবারই ফুটবলারদের এই ম্যাচের গুরুত্বের কথা বলেছেন। শুধু তাই নয়, সুনীলের বিদায়বেলা যাতে জয় দিয়ে হয়, সেটি বলেও দলের বাকি ফুটবলারদের উদীপ্ত করেছেন।

এমনকী ফেডারেশন এই ম্যাচের জন্য মনোবিদও নিয়োগ করেছে। দিল্লি নিবাসী শ্যামল ভালাবজি নামে এক মনোবিদকে নিয়োগও করেছে। ভুবনেশ্বরের শিবির থেকেই ওই ব্যক্তি ফুটবলারদের সঙ্গে বারবার কথা বলেছেন। তিনি সুনীলকে রেখেও ক্লাস করেছেন। কিন্তু তাতে যে খুব একটা কাজ হয়েছে কিনা, সেই নিয়েও সংশয়ে কোচ। ইগর জানালেন, কাজটি শক্ত সকলের কাছে, সুনীলের কাছেও। এতবছর খেলার পরে শেষ করছে, আবেগ ধরে রাখা কঠিনই। কিন্তু এও ঠিক, প্রাক বিশ্বকাপ পর্বে এগতে হলে এই ম্যাচে জয় ছাড়া গতি নেই। প্রসঙ্গত, শেষ তিনটি ম্যাচে কুয়েতের বিরুদ্ধে ভারত একটি ম্যাচে জিতেছে, ড্র হয় একটি ম্যাচে, হার একটি ম্যাচে।  


```