Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

এলএম ১০ বনাম কেএম ১০-র লড়াই ফাইনালে, কাকে সমর্থন? সমস্যায় পড়েছে পিএসজি!

শুভ্র মুখোপাধ্যায় কাতার দুই দলের দুই সেরা অস্ত্র। রবিবার ফাইনালে (Qatar world cup 2022) একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াই। ক্লাব ফুটবলে দুই মহানক্ষত্রই প্যারিস সাঁ জা-তে খেলেন। লিওনেল মেসি (Lionel Messi LM10) বনাম কিলিয়ান এমবাপের (Kyli

এলএম ১০ বনাম কেএম ১০-র লড়াই ফাইনালে, কাকে সমর্থন? সমস্যায় পড়েছে পিএসজি!

শেষ আপডেট: 16 December 2022 17:36

শুভ্র মুখোপাধ্যায়

কাতার

দুই দলের দুই সেরা অস্ত্র। রবিবার ফাইনালে (Qatar world cup 2022) একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াই। ক্লাব ফুটবলে দুই মহানক্ষত্রই প্যারিস সাঁ জা-তে খেলেন।

লিওনেল মেসি (Lionel Messi LM10) বনাম কিলিয়ান এমবাপের (Kylian Mbappé KM10) দ্বৈরথ দেখবে ফুটবল বিশ্ব। সবাই যে যাঁর মতো সমর্থন করবেন তাঁদের দুই প্রিয় ফুটবলারকে। কিন্তু কোনও অভিভাবকের দুই সন্তান যখন সম্মুখসমরে নামেন, সেইসময় যেরকম পরিস্থিতি তৈরি হয়, তেমনি হচ্ছে পিএসজি-রও। কারণ মেসি এবং এমবাপে দু’জনেই খেলেন ফ্রান্সের ক্লাবে। তাই পিএসজি-র প্রেসিডেন্ট নাসের আল খালিফা সমস্যায় পড়েছেন কাকে ফাইনালে সমর্থন করবেন।

মেসির বয়স ৩৫, আর এমবাপের ২৩। দু’জনের মধ্যে দারুণ বন্ধুত্ব, এমনটি কেউ কোনওদিন দাবি করেনি। ভিনদেশী তারার মতো তাঁরাও পিএসজি দলে খেলেন। ফাইনাল এমন একটি প্রেক্ষাপটের মধ্যে হচ্ছে, যেখানে আর্জেন্টিনার ৩৬ বছরের কাপ খরা কাটানোর মহাদায়িত্ব মেসির কাঁধে। ২০০৬ সাল থেকে খেলছেন, কিন্তু নামের পাশে বিশ্বসেরার ট্রফি বসেনি লিওর। ২০১৪ সালে ফাইনালে উঠেও অধরা থেকে গিয়েছে ট্রফি।

বিশ্বকাপ ছাড়া মেসির ঝুলি পূর্ণ। চারটি চ্যাম্পিয়ন্স লিগ খেতাবের পাশে সর্বোচ্চ সাতবার ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টাইন রাজপুত্র। কোপা আমেরিকা জিতেছেন। কিন্তু বিশ্বসেরা হওয়ার কাপ না থাকলে তাঁর মতো ফুটবলারের নামের পাশে ‘ট্র্যাজিক হিরো’ বেমানানই।

এমবাপে ১৯ বছরেই বিশ্বকাপের স্বাদ পেয়ে গিয়েছে। সেই ক্ষুরধার ফুটবল বুদ্ধি গতবারের থেকেও বেড়েছে। ফিটনেস সর্বোচ্চ স্তরের। মেসির ফুটবল যদি শৈল্পিক মূর্ছনা হয়, তা হলে এমবাপের ফুটবল রোবটের মতো, তাঁর বাঘের মতো গতি, বুলেট শট বহু বিশ্লেষককেও সমানভাবে ভাবায়।

মেসি-এমবাপে দুজনই গোল করেছেন ৫টি। মেসির সহায়তা ৩, এমবাপের ২টি। দু’জনের পায়ে বল পড়লেই খেলার গতিপ্রকৃতি পাল্টে যাচ্ছে। মেসি নিজে গোলের জন্য যাচ্ছেন, আবার বিপক্ষ তাঁকে কঠিন চ্যালেঞ্জ দিলে অন্য কাউকে দিয়ে গোল করিয়ে নায়ক বনে যাচ্ছেন।

এমবাপেও তাই, সেমিফাইনালে তিনি যেভাবে হার্নান্দেজকে দিয়ে গোল করিয়েছেন, সেখান থেকে গোল না করাই কঠিন ছিল। এমবাপেও সোনার পাসে সিদ্ধহস্ত। আর ওঁর শক্তি বিপক্ষের ডিফেন্ডারদের রাতের ঘুম কেড়ে নেয়। মেসি অবশ্য পাওয়ার ফুটবল নয়, বরং প্রতিপক্ষকে কম সময়ে বুঝে নিয়ে আক্রমণ করাই সেরা কৌশল হিসেবে ভাবেন।

তাই রবিবার লুসেইল স্টেডিয়ামে ফ্রান্স ও আর্জেন্টিনার লড়াই ছাপিয়ে যাবে দুই বিশ্বত্রাস তারকার ডুয়েলের মধ্যে দিয়ে।

মেসির পাশে থেকে মাঠে জাল বিছিয়ে রাখছেন ‘মাকড়শা’, তিনিও স্কালোনির বড় ভরসা


```