Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বলিউড নায়িকার সঙ্গে ডেট করছেন এই ভারতীয়

দ্য ওয়াল ব্যুরো : একটা সময় বেশ সাড়া জাগিয়ে শুরু করেছিলেন। মূলত মুম্বাই ঘরানার, সেই কারণে সবাই মনে করছিলেন তিনি হতে পারেন শচীন, রোহিতদের সফল উত্তরসূরী। ভারতীয় দলে ওপেনার হিসেবে স্থানও করে নিয়েছিলেন। কিন্তু যে কোনও স্তরেই ফোকাস হারিয়ে গেলে সে

বলিউড নায়িকার সঙ্গে ডেট করছেন এই ভারতীয়

শেষ আপডেট: 9 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো : একটা সময় বেশ সাড়া জাগিয়ে শুরু করেছিলেন। মূলত মুম্বাই ঘরানার, সেই কারণে সবাই মনে করছিলেন তিনি হতে পারেন শচীন, রোহিতদের সফল উত্তরসূরী। ভারতীয় দলে ওপেনার হিসেবে স্থানও করে নিয়েছিলেন। কিন্তু যে কোনও স্তরেই ফোকাস হারিয়ে গেলে সেটি ফিরে পেতে সমস্যা হয়, ঠিক সেটাই ঘটেছে পৃথ্বী সাউয়ের। বর্তমানে তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসে রয়েছেন। বিশেষজ্ঞদের ধারণা, দলের হয়ে পৃথ্বী নিজেকে প্রমাণ করতে পারলে সার্বিকভাবে দলেরও লাভ। কিন্তু আইপিএলের বাজারে পারফরম্যান্স দিয়ে নয়, পৃথ্বী প্রচারে এলেন এক নায়িকার সঙ্গে ডেটিং করছেন, এই হিসেবে। চোটের কারণে গত মরসুমে ভুগেছেন বিস্তর, তারপর চোট কাটিয়ে ফিরলেও সেই ভাবে ছন্দে দেখা যায়নি তাঁকে। আগামী ২০ সেপ্টেম্বরে আইপিএলে দিল্লি তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে। সেই খেলার আগেই দিল্লির এই নামী ক্রিকেটার সম্পর্কে শোনা যাচ্ছে তিনি মুম্বাইয়ের উঠতি নায়িকা প্রাচী সিংয়ের সঙ্গে ডেট করছেন। তাঁদের মুম্বাইতে দেখা গিয়েছে বেশ কয়েকবার একসঙ্গে। এমনকি শোনা যাচ্ছে আইপিএলের সময় প্রাচী দুবাইতেও হাজির থাকতে পারেন। একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকেই তাঁদের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে। যেখানে পৃথ্বীর একটি ছবিতে স্মাইল ইমোজি দিয়ে প্রাচী লিখেছেন, ‘‘আমি এই হাসিটাই তোমার মিস করছি!’’ জবাবে মুম্বাই ক্রিকেটার জবাব দিয়েছেন, আমি এখন সংযুক্ত আরব আমিরশাহী, দুবাই। তারপরেই ‘কিউটি’ লিখে প্রাচী সংলাপ শেষ করেছেন! তাঁদের এই ইনস্টাগ্রাম পোস্ট দেখার পরে ক্রিকেট প্রেমী মানুষের মধ্যে কৌতূহল শুরু হয়ে যায়। বলাবলি শুরু হয়, তা হলে কী এই নায়িকার সঙ্গেই সংযোগ রাখছেন তিনি? একটা সময় অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে দলের সফল নেতা ছিলেন, কিন্তু টেস্ট এবং ওয়ান ডে দলে সুযোগ পেয়েও তিনি ছিটকে গিয়েছেন নানাবিধ কারণে, তার মধ্যে শৃঙ্খলাজনিত বিষয়ও ছিল। প্রসঙ্গত, আইপিএলে মোট ২৫টি ম্যাচে রান করেছেন ৫৯৮।

```