Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোহনবাগানের লড়াই ঘরের ছেলের বিরুদ্ধে! প্রীতমের কাছে অন্য হিসেব মেটানোর পালা

বাগানের গতবারের অধিনায়ক প্রীতম এবার কেরল দলের রক্ষণের স্তম্ভ। গত মরশুমে মোহনবাগানের সেইসময়ের কোচ জুয়ান ফেরান্দো বাতিল করে দিয়েছিলেন প্রীতমকে। সেই অভিমান যায়নি উত্তরপাড়ার ছেলের।

মোহনবাগানের লড়াই ঘরের ছেলের বিরুদ্ধে! প্রীতমের কাছে অন্য হিসেব মেটানোর পালা

শেষ আপডেট: 13 March 2024 18:33

দ্য ওয়াল ব্যুরো: প্রীতম কোটালের কাছে বুধবারের ম্যাচটি একেবারেই অন্যরকম লড়াই। আইএসএলে মোহনবাগান নামছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। এই ম্যাচটিতেও জিততে মরিয়া সবুজ মেরুন শিবির।

বাগানের গতবারের অধিনায়ক প্রীতম এবার কেরল দলের রক্ষণের স্তম্ভ। গত মরশুমে মোহনবাগানের সেইসময়ের কোচ জুয়ান ফেরান্দো বাতিল করে দিয়েছিলেন প্রীতমকে। সেই অভিমান যায়নি উত্তরপাড়ার ছেলের। কেন কী কারণে তিনি বাতিল হলেন, তার জবাব দেওয়ারও প্রয়োজন মনে করেননি কর্তারা।

কেরল দল থেকে আবদুল সাহাল সামাদকে নিয়ে প্রীতমকে কেরল দলে দিয়েছিল মোহনবাগান। বাঙালি ডিফেন্ডার স্বেচ্ছায় দল ছাড়তে চাননি, বরং বাধ্য হয়েছিলেন।

এদিনের ম্যাচে বাগানকে হারাতে পারলে ঘরের ছেলের জ্বালা জুড়োবে। তিনি ম্যাচের আগে বলেছেন, এই ম্যাচটিও আমার কাছে অন্য ম্যাচের মতোই। যতই তিনি এসব বলুন, মনের ভেতরে প্রীতমের একট অনবরত যুদ্ধ চলছে! মোহনবাগান সমর্থকদের নয়নের মণি ছিলেন তিনি। সারা মাঠ কোটাল, কোটাল... বলে চিৎকার করত। সেই আবেগ এদিন দেখা যাবে না। কেরলের হলুদ জার্সি পরে তিনি বাগানের পেত্রাতোস, কামিন্সদের রোখার চেষ্টা করবেন।

চলতি আইএসএলে ১৫টি ম্যাচের মধ্যে ১৩টি ম্যাচে প্রীতম প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন। সবদিক থেকে তাঁর ফুটবল কারিকুরির রেকর্ডও মন্দ নয়। ২৭টি পাস দিয়েছেন রক্ষণ থেকে, পাঁচটি ব্লক করেছেন। এমনকী ২৩টি ক্লিয়ারেন্স করে বল বিপদমুক্ত করেছেন।  

প্রীতম ম্যাচের আগে বলেছেন, মোহনবাগানের লড়াই সহজ হবে না। আমরা ঘরের মাঠে খেলতে নামব। আমাদের লক্ষ্য জিতে তিন পয়েন্ট সংগ্রহ করা। 


```