Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

East Bengal FC: প্রিয় যুবভারতীতে দুরন্ত জয়, ইস্টবেঙ্গলকে হারিয়ে কী বললেন প্রীতম?

চলতি আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের সামনে প্লে-অফের দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছে।

East Bengal FC: প্রিয় যুবভারতীতে দুরন্ত জয়, ইস্টবেঙ্গলকে হারিয়ে কী বললেন প্রীতম?

ইস্টবেঙ্গল এফসি-র পারফরম্য়ান্স নিয়ে আশাবাদী প্রীতম কোটাল

শেষ আপডেট: 10 February 2025 20:16

দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার চেন্নাইন এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। এটা ইস্টবেঙ্গলের হোম ম্যাচ ছিল। সেকারণে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হয়েছিল। কিন্তু, হোম ম্যাচেই ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারতে হয়েছে। এই পরাজয়ের পর লাল-হলুদের পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই ম্যাচে চেন্নাইন এফসি-র হয়ে খেলতে নেমেছিলেন প্রীতম কোটাল। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন প্রীতমের কাছে একেবারেই অপরিচিত নয়। ইতিপূর্বে সবুজ-মেরুন জার্সিতে বহু বছর খেলেছেন তিনি। এই মাঠে আগেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নেমেছেন তিনি। তবে শনিবাসরীয় ম্যাচে লাল-হলুদ ব্রিগেডকে হারানোর পর প্রীতম বললেন, জয়-পরাজয় প্রত্যেকটা খেলারই অংশ। এটা হতেই পারে। তাঁর আশা, আগামী মরশুমে ইস্টবেঙ্গল দুর্দান্ত কামব্য়াক করতে পারবে। 

প্রীতম বললেন, 'আমি বলব এটা একটা সময়ের ব্যাপার। প্রত্যেকটা দলেরই খারাপ এবং ভাল সময় আসে। নির্দিষ্ট সময়ের আগে কিছু হয় না। ওদের দলে যথেষ্ট ভাল ভাল ফুটবলার রয়েছে। যে কোনও সময়ই কামব্য়াক করতে পারে। আশা করি, আগামী বছর আরও ভাল ফলাফল করবে।'

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের সামনে প্লে-অফের দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ১৯ ম্যাচে ইস্টবেঙ্গল মাত্র ১৮ পয়েন্ট সংগ্রহ করেছে। সেইসঙ্গে তারা আপাতত লিগ তালিকায় ১১ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। আগামী ম্যাচে মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তারা খেলতে নামবে। আগামী ম্যাচে লাল-হলুদ ব্রিগেড ৩ পয়েন্ট সংগ্রহ করতে পারে কি না, সেটাই আপাতত দেখার।


```