Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

মহাযুদ্ধে কীভাবে পাকিস্তানকে হারাবে ভারত? 'গুরুমন্ত্র' প্রেমানন্দ মহারাজের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে এখনও পর্যন্ত মোট ৫ ম্যাচ খেলা হয়েছে।

মহাযুদ্ধে কীভাবে পাকিস্তানকে হারাবে ভারত? 'গুরুমন্ত্র' প্রেমানন্দ মহারাজের

কীভাবে পাকিস্তানকে হারাতে পারবে ভারত, জানালেন প্রেমানন্দ মহারাজ

শেষ আপডেট: 23 February 2025 08:59

দ্য ওয়াল ব্যুরো: রবিবার (২৩ ফেব্রুয়ারি) ২২ গজের মহাযুদ্ধ। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্যাচকে কেন্দ্র করে ক্রিকেট বিশ্বে উত্তেজনার পারদ ক্রমশ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে সাধক প্রেমানন্দ মহারাজ (Premanand Maharaj) টিম ইন্ডিয়াকে এমন একটি গুরুমন্ত্র দিলেন, যা মেনে চললে পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মাদের জয় কার্যত নিশ্চিত হয়ে যাবে। ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে কী বলেছেন সাধক প্রেমানন্দ, আসুন জেনে নেওয়া যাক।

কী করলে জিতবে টিম ইন্ডিয়া?

ভারত বনাম পাকিস্তান ম্যাচে কোনও উত্তেজনা থাকবে না, এমনটা আবার হয় না কি? আর সেই ম্যাচ যদি রবিবার আয়োজন করা হয়, তাহলে তো আর কথাই নেই। কারণ ছুটির দিন সবাই টেলিভিশনের সামনেই বসে থাকবে। কিন্তু, কোথাও না কোথায় ভারতীয় ক্রিকেট দলের মধ্যে হারের একটা ভয়ও রয়েছে। 

একটা ছোট্ট পরিসংখ্যান দিলেই গোটা বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে এখনও পর্যন্ত মোট ৫ ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে পাকিস্তান তিনবার জয়লাভ করেছে। আর ভারতীয় ক্রিকেট দল ২ বার বাজিমাত করেছে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এই দুটো দল শেষবার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল টিম ইন্ডিয়াকে হারিয়ে সবাইকে চমকে দেয়। সঙ্গে জয় করেছিল খেতাবও। এই পরিস্থিতিতে আজ পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলতে নামছে। গত হারের প্রতিশোধ টিম ইন্ডিয়া নিতে পারে কি না, এখন সেটাই দেখার।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। সেখানে একজন সাধক মহারাজ প্রেমানন্দকে প্রশ্ন করেন, প্রত্যেকটা জায়গায় তো যজ্ঞ চলছে। ঈশ্বরের কাছে ভারতীয় ক্রিকেট দলের জন্য় প্রার্থনা করা হচ্ছে। এবার কি টিম ইন্ডিয়া জিততে পারবে? কারণ হারের পর সকলেই যথেষ্ট হতাশ হয়ে পড়েন। ঈশ্বরের উপর থেকে বিশ্বাসও কমতে শুরু করে।

গুরুমন্ত্র দিলেন প্রেমানন্দ

এই প্রশ্নের জবাবে প্রেমানন্দ মহারাজ খানিকটা হেসে বললেন, 'এই ব্যাপারে আমি আপনাকে একটাই কথা বলতে পারি যে অনুশীলনই ভারতীয় ক্রিকেট দলকে সাফল্য এনে দেবে। এই জায়গায় শুধুমাত্র ঈশ্বরভক্তি কাজে লাগবে না। অনুশীলনই কাজে আসবে। যদি অভ্যাস নিয়ে ঈশ্বরের কোনও উপদেশ না থাকত, তাহলে আমি মেনে নিতাম।'

অর্জুনের উদাহরণ দেন প্রেমানন্দ

সাধক প্রেমানন্দ আরও বলেছেন, এই কথা তো স্বয়ং ঈশ্বরও আমাদের বলেছেন। 'অভ্যাসযোগযুক্তেন চেতসা ন্যায়গামিনী'। অর্থাৎ অর্জুনকে ভগবান বলেছিলেন, তুমি এমন অনুশীলন করো, যাতে তোমার চেতনা সবসময় আমার সঙ্গে যুক্ত থাকে। আমি জীবনে কখনও বন্দুকই ধরিনি। এই অবস্থায় যদি শুধুমাত্র মন্ত্রোচ্চারণই করে যাই, তাহলে যখন বন্দুকটা ধরব, তখন কি সেটা চালাতে পারব? ওখানে ক্রিকেট খেলা হচ্ছে, আর আমরা যজ্ঞ করে যাচ্ছি। এরথেকে হাস্যকর আর কীই বা হতে পারে?


```