Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

এক হাতুড়ির ঘায়েই জব্দ প্রীতি জিন্টা! ভুল ক্রিকেটার কিনে নিয়েছে কিংস পাঞ্জাব

আইপিএলের মতো পেশাদার ক্রিকেট মঞ্চেও এমন ভুল হতে পারে। যেখানে টেবিলে টেবিলে ল্যাপটপ, নোটপ্যাড, আইফোনের বাজার, সেখানে এমন ভুল নিয়ে ঢিঢি রব পড়ে গিয়েছে।

এক হাতুড়ির ঘায়েই জব্দ প্রীতি জিন্টা! ভুল ক্রিকেটার কিনে নিয়েছে কিংস পাঞ্জাব

শেষ আপডেট: 20 December 2023 16:27

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের মতো পেশাদার ক্রিকেট মঞ্চেও এমন ভুল হতে পারে। যেখানে টেবিলে টেবিলে ল্যাপটপ, নোটপ্যাড, আইফোনের ভিড়, সেখানে এমন ভুল নিয়ে ঢিঢি রব পড়ে গিয়েছে।

মঙ্গলবার সেইসময় নিলামের শেষ প্রহর চলছে। যাঁরা তখনও অবিক্রিত থেকে গিয়েছে, একে একে তাঁদের নাম আবারও বলছেন আইপিএলের মহিলা সঞ্চালিকা মল্লিকা সাগর। এমনকী নিয়মে রয়েছে, কেউ যদি কোনও বিশেষ ক্রিকেটারকে কিনতে চান, তারা নামও লিখে দিতে পারে। তার নাম ঘোষণা করে দিতেই, পাঞ্জাব কিংস নিলামে ২০ লক্ষ টাকায় কিনে ফেলে শশাঙ্ক সিংকে। ওই ক্রিকেটারের নাম ভুল করে চিরকুটে লিখে দিয়েছিলেন পাঞ্জাবের আধিকারিকরা। 

একবার যেহেতু নিলামে বিক্রি হয়ে যাওয়ার পরে সঞ্চালিকা হাতুড়ি ঠুকে দিয়েছেন, তারপর আর সিদ্ধান্ত বদল করা যায় না। সেইসময় প্রীতি জিন্টার পাশে বসেছিলেন সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার, এমনকী ছিলেন অন্যতম মালিক নেস ওয়াদিয়াও। পাঞ্জাব দলের পক্ষ থেকে বিবৃতিও দেওয়া হয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, তারা শশাঙ্ককে কিনতে চাননি।

ছত্তীসগড়ের এই তরুণ অলরাউন্ডারকে নিয়ে ফেলার পরে তাঁকে এ মরশুমে খেলানো হবে কিনা, সেই নিয়েও জল্পনা তৈরি হয়েছে। শশাঙ্কের বেস প্রাইজ ছিল দশ লক্ষ, তার থেকে আরও দশ লক্ষ টাকা দিয়ে তাঁকে অনিচ্ছা সত্ত্বেও কিনেছে প্রীতি জিন্টারা। এটিও আইপিএলের ইতিহাসে অভিনব ঐতিহাসিক ভুল বলে চিহ্নিত করা হচ্ছে।  

আইপিএলে নিলামের আগে যে কোনও দলই আগে থেকে হোমওয়ার্ক সেরে আসে। সেখানে কিংস পাঞ্জাব আগে থেকে তালিকা মিলিয়ে ক্রিকেটার নিলেও কিভাবে অখ্যাত তারকাকে নিয়ে নিলেন, সেই নিয়েও কৌতূহলের শেষ নেই ক্রিকেটমহলে।  


```