Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ব্রায়ান লারাকে টপকে প্রখরের ৪০৪ রান! কোচবিহার ট্রফিতে বড় রেকর্ড কর্নাটক ব্যাটারের

ক্রিকেট সবকিছু মিলিয়ে দেয়। সেখানে দুরত্ব বলে কিছু হয় না। না হলে ২০০৪ সালে ইংল্যান্ড সফরে ব্রায়ান লারা যে রেকর্ড গড়েছিলেন, সেটি ভেঙে গিয়েছে কোচবিহার ট্রফির মতো প্রথম শ্রেণির ক্রিকেটে।

ব্রায়ান লারাকে টপকে প্রখরের ৪০৪ রান! কোচবিহার ট্রফিতে বড় রেকর্ড কর্নাটক ব্যাটারের

শেষ আপডেট: 15 January 2024 17:13

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট সবকিছু মিলিয়ে দেয়। সেখানে দুরত্ব বলে কিছু হয় না। না হলে ২০০৪ সালে ইংল্যান্ড সফরে ব্রায়ান লারা যে রেকর্ড গড়েছিলেন, সেটি ভেঙে গিয়েছে কোচবিহার ট্রফির মতো প্রথম শ্রেণির ক্রিকেটে।

২০ বছর আগে লারার ৪০০ রান টপকে সোমবার কর্নাটকের প্রখর চতুর্বেদী ৪০৪ রান করেছেন মুম্বইয়ের বিরুদ্ধে। এই রান সংগ্রহ করতে প্রখরের লেগেছে ৬৩৮টি বল, যার মধ্যে ৪৬টি বাউন্ডারি ও তিনটি ছক্কা রয়েছে।

ভারতের প্রথম কোনও ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে এই বিরল নজির গড়েছেন কর্নাটকের এই তরুণ ক্রিকেটার। লারা ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৮২ বলে ৪০০ রান করে অপরাজিত ছিলেন। ভারতের এই নবীন ক্রিকেটারও কিংবদন্তিকে ছাপিয়ে বিশেষ মাইলফলক গড়লেন।

অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফির ফাইনালে প্রখরের ৪০৪ রানের সুবাদে কর্নাটক বিপক্ষ দল মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে করেছে ৮৯০/৮। মুম্বই করেছিল ৩৯০ রান। প্রখর নামে ওই নবীন প্রতিভা একই সঙ্গে যুবরাজ সিংয়ের ৩৫৮ রানের রেকর্ডও ভেঙে দিয়েছেন।  যুবি পাঞ্জাবের হয়ে ১৯৯৯ সালে এই নজির গড়েছিলেন। ত্রিশতরানের ইনিংস ছিল এমএস ধোনিরও। 


```