Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বিশ্বসেরা হওয়ার পর প্রথম ধাক্কা খেলেন গুকেশ, প্রজ্ঞানন্দের হাতে কিস্তিমাত

এ বছর নেদারল্যান্ডসে বসেছিল টাটা স্টিল চেস মাস্টার্সের আসর। গতকাল ১৩ রাউন্ডের লড়াই শেষে মুখোমুখি হন দুই উঠতি দাবাড়ু।

বিশ্বসেরা হওয়ার পর প্রথম ধাক্কা খেলেন গুকেশ, প্রজ্ঞানন্দের হাতে কিস্তিমাত

প্রজ্ঞানন্দ বনাম গুকেশ

শেষ আপডেট: 3 February 2025 11:29

দ্য ওয়াল ব্যুরো: দাবায় দুনিয়াসেরা হওয়ার পর প্রথম ধাক্কা খেলেন ডি গুকেশ। হেরে গেলেন টাটা স্টিল চেস মাস্টার্সের ফাইনাল। পরাস্ত হলেন যার হাতে, তিনিও ভারতের। আর প্রজ্ঞানন্দের কাছে সাডেন ডেথে কিস্তিমাত খেলেন গুকেশ।

এ বছর নেদারল্যান্ডসে বসেছিল টাটা স্টিল চেস মাস্টার্সের আসর। গতকাল ১৩ রাউন্ডের লড়াই শেষে মুখোমুখি হন দুই উঠতি দাবাড়ু। দুজনেই ভারতীয়। ফলে ২০০৬ সালে বিশ্বনাথন আনন্দের পর খেতাব যে দেশে ফিরতে চলেছে, তা স্থির হয়ে যায়। কিন্তু শেষ হাসি হাসবেন কে, তাই নিয়ে দেখা দিয়েছিল প্রশ্ন।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কালো ঘুঁটি দিয়ে শুরু করেন প্রজ্ঞানন্দ। শুরুতে ছন্দেই ছিলেন। আক্রমণাত্মক ভঙ্গিতে একের পর এক দান দিতে শুরু করেন। কিন্তু খানিক বাদেই গুকেশের প্রত্যাবর্তন হয়। বোড়ে খুইয়েও খেই হারাননি তিনি। ম্যাচ যখন টানটান, দু’পক্ষই লড়ে যাচ্ছে সেয়ানে-সেয়ানে, তখনই ১৫ সেকেন্ড বাকি থাকতে ওপেনিংয়ের সুযোগ আসে গুকেশের সামনে। যার সদ্বব্যবহার করতে ভুল করেননি দুনিয়ার পয়লা নম্বর দাবাড়ু। এবার বোড়ের চালে মারাত্মক ভুল করেন প্রজ্ঞানন্দ। ফল ভুগতে হয় হাতেনাতে। প্রথম টাইব্রেকার জিতে নেন গুকেশ।

দ্বিতীয় টাইব্রেকারে ওপেনিংয়ে সামান্য হলেও বাড়তি সুবিধা সমেত প্রজ্ঞানন্দ সাদা ঘুঁটি নিয়ে শুরু করেন। ক্রমে চাপ বাড়ান গুকেশের উপর। প্রথম ব্রেকে সময়শেষের ১৫ সেকেন্ড আগে ভুল করেছিলেন প্রজ্ঞানন্দ। দ্বিতীয় ব্রেকে ১০ সেকেন্ড বাকি থাকতে প্রজ্ঞানন্দের পাতা ফাঁদে পা দেন গুকেশ। শেষমেশ হার মানতে হয় তাঁকে।

দুটি ব্রেকে সমতা থাকায় ম্যাচ গড়ায় সাডেন ডেথে। এবার অবশ্য অন্তিম লগ্ন পর্যন্ত খেলা গড়ায়নি। তার আগেই নিজের ভুলে এক অর্থে ম্যাচ প্রজ্ঞানন্দের হাতে তুলে দেন গুকেশ। ফিরে আসার চেষ্টা করলেও লাভ হয়নি। আক্রমণাত্মক মেজাজে সাদা ঘুঁটিতে দান দিতে থাকা প্রজ্ঞানন্দ ছিনিয়ে নেন লড়াই।

ম্যাচ হেরে বিপর্যস্ত দেখায় গুকেশকে। চেয়ারে গা এলিয়ে দেন তিনি। কয়েক সেকেন্ড বাদে ধাতস্থ হয়ে বিজয়ী প্রজ্ঞানন্দের সঙ্গে করমর্দনের পর টেবিল ছাড়েন দু’পক্ষই।


```