Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

প্রজ্ঞানন্দের মুকুটে নতুন পালক, আনন্দকে টপকে ভারতের একনম্বর চেন্নাইয়ের বিস্ময় কিশোর

প্রজ্ঞা মঙ্গলবার রাতে ডি লিরেনকে হারিয়ে শোরগোল ফেলে দিয়েছেন। লিরেন দাবায় এই মুহূর্তে বিশ্ব চ্যাম্পিয়ন। ম্যাচের গোড়া থেকে ডাচ দাবাড়ুর বিরুদ্ধে দারুণ খেলেছেন ভারতের নামী প্রতিভা। 

প্রজ্ঞানন্দের মুকুটে নতুন পালক, আনন্দকে টপকে ভারতের একনম্বর চেন্নাইয়ের বিস্ময় কিশোর

শেষ আপডেট: 17 January 2024 14:29

দ্য ওয়াল ব্যুরো: ভারতের দাবা মহলকে চমকে দিলেন রমেশ বাবু প্রজ্ঞানন্দ। চেন্নাইয়ের এই বিস্ময় কিশোর বিশ্বনাথন আনন্দকে টপকে ভারতের একনম্বর দাবাড়ু হলেন।

প্রজ্ঞা মঙ্গলবার রাতে ডি লিরেনকে হারিয়ে শোরগোল ফেলে দিয়েছেন। লিরেন দাবায় এই মুহূর্তে বিশ্ব চ্যাম্পিয়ন। ম্যাচের গোড়া থেকে ডাচ দাবাড়ুর বিরুদ্ধে দারুণ খেলেছেন ভারতের নামী প্রতিভা। 

এই জয়ের ফলে প্রজ্ঞার রেটিং পয়েন্ট হল ২৭৪৮.৩। আর আনন্দের পয়েন্ট হল ২৭৪৮।

ভারতের প্রথম কোনও দাবাড়ু আনন্দের পরে ক্লাসিকাল দাবায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নকে হারালেন। প্রজ্ঞার এই সাফল্যের পরে ভারতীয় দাবার জীবন্ত কিংবদন্তি ভিশি আনন্দও অভিনন্দন জানিয়েছেন দেশের এই বিস্ময় কিশোরকে।

খেলায় প্রজ্ঞা কালো ঘুঁটি নিয়ে খেলা শুরু করে। এমনিতেই প্রজ্ঞা তাঁর সফল পূর্বসুরী আনন্দের মতোই দ্রুত চাল দিতে ভালবাসেন। খুব সহজে খেলার রাশ ধরে নেন ডাচ তারকার বিরুদ্ধে।

টুর্নামেন্টের প্রথম তিনটি গেম ড্র করেছিলেন ২০ বছরের তারকা। চার নম্বর খেলায় হারালেন বিশ্ব সেরাকে। জয়ের পরে মেরিনা বিচের শহরের দাবাড়ু বলেছেন, শুরুর তিন গেম ড্র করেও আমি আত্মবিশ্বাস হারাইনি। আমি খেলায় দেখছিলাম লিরেন কিছু ভুল চাল দিচ্ছে, সেই সুযোগ আমি কাজে লাগিয়েছে।

টাটা স্টিল দাবায় প্রজ্ঞা ছাড়াও খেলছেন আনন্দসহ ভারতের আরও কিছু দাবাড়ু। কিন্তু বছরের শুরুতেই প্রজ্ঞার হাত ধরে দাবার স্বপ্ন দেখা যেতেই পারে। এর আগে তিনি আরও এক মহাতারকা সুইডেনের ম্যাগনাস কার্লসেনকে অনেকবার হারিয়েছেন। তবে রেটিং আসরে বিশ্বসেরাকে হারানো এই প্রথম।


```