Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘একই মাঠে খেলার ফায়দা নেবে ভারত, তারাই ফেভারিট’, অস্ট্রেলিয়াকে পিছিয়ে রাখলেন পন্টিং

যদিও এতকিছুর পরেও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো হাইভোল্টেজ টুর্নামেন্টের নক আউট স্তরে অস্ট্রেলিয়া যে অন্য মেজাজে ধরা দেয় এবং তাদের হেলাফেলা করাটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়, তাও মনে করাতে ভোলেননি পন্টিং।

‘একই মাঠে খেলার ফায়দা নেবে ভারত, তারাই ফেভারিট’, অস্ট্রেলিয়াকে পিছিয়ে রাখলেন পন্টিং

রিকি পন্টিং

শেষ আপডেট: 4 March 2025 11:46

দ্য ওয়াল ব্যুরো: বছর দেড়েক আগের বিশ্বকাপ ফাইনালের (World Cup Final) ফলাফল আজ অতীত। যতই সেদিন বিশ্বজয় করে ফেলুক অস্ট্রেলিয়া ক্রিকেট টিম (Australia), আজ দুবাইয়ের ময়দানে এগিয়ে শুরু করবে টিম ইন্ডিয়াই (India)। টসের আগে এমনই ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting)।

রোহিত, বিরাটদের আজকের লড়াইয়ে এগিয়ে রাখার নেপথ্যে একাধিক কারণ তুলে ধরেছেন পন্টিং। যার মধ্যে অন্যতম হচ্ছে ‘ময়দান-ফ্যাক্টর’। দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছে ভারতীয় দল। জয় এসেছে তিনটিতেই। এমনকী গ্রুপের শেষ ম্যাচ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে, চার স্পিনার নিয়ে মাঠে নামার নিরীক্ষাও সফলভাবে সেরে নিয়েছে গম্ভীর-ব্রিগেড। তাই পিচ, স্টেডিয়াম ও সার্বিক আবহাওয়ার সঙ্গে ধাতস্থ হওয়ার কারণেই অ্যাডভান্টেজ ইন্ডিয়া। সাফ দাবি পন্টিংয়ের। তিনি বলেন, ‘এই ম্যাচে ভারতই ফেভারিট হিসেবে শুরু করবে। ওদের একেবারেই যাতায়াত করতে হয়নি। একই উইকেটে খেলেছে, ট্রেনিং করেছে। অস্ট্রেলিয়া তাড়াহুড়ো করে দুবাই পৌঁচেছে।‘

এর পাল্টা তত্ত্ব হিসেবে বিশ্বকাপ ফাইনালে পরাজয়কে তুলে আনছেন কেউ কেউ। তাঁদের মতে, যেহেতু ভারতকে পরাস্ত করেছে অস্ট্রেলিয়া, তাই সেই হারের ক্ষত বুকে নিয়ে কিছুটা ব্যাকফুটে মাঠে নামবেন বিরাটরা। যদিও এমন সম্ভাবনা খারিজ করেছেন পন্টিং। তাঁর মতে, ‘সে রাতের স্মৃতি ড্রেসিংরমেই রয়ে গেছে। কেউ তা বয়ে বেড়াচ্ছে না। এখন দলের নতুন কোচ, অভিজ্ঞতাও বেড়েছে। হয়তো তারা সেই ফাইনাল নিয়ে কথাই বলেনি। কিংবা পরাজয়টিকে বাড়তি মোটিভেশন হিসেবে কাজে লাগাতে চাইছে।‘

ভারতকে এগিয়ে রাখার কারণ হিসেবে টিম ইন্ডিয়ার ব্যাটিং গভীরতাকেও সামনে টেনেছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলীয় অধিনায়ক। পন্টিংয়ের যুক্তি, এখন রোহিত, বিরাট ব্যর্থ হলেও সমস্যা নেই। শ্রেয়স, হার্দিক, রাহুল রয়েছেন। তাঁরা বড় ম্যাচে রান করছেন।

যদিও এতকিছুর পরেও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো হাইভোল্টেজ টুর্নামেন্টের নক আউট স্তরে অস্ট্রেলিয়া যে অন্য মেজাজে ধরা দেয় এবং তাদের হেলাফেলা করাটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়, তাও মনে করাতে ভোলেননি পন্টিং। তিনি বলেন, ‘ভারত ফেভারিট ঠিকই। কিন্তু আমি অস্ট্রেলিয়াকে সহজে ভাদ দেব না। এমন কিছু সময় আসে যখন অজিরা তাদের সেরা খেলাটি খেলে দেয়।‘

দুবাইয়ের মাঠে উপস্থিত ও টিভির পর্দায় চোখ রাখা দেশের তামাম ক্রিকেট অনুরাগীদের একটাই প্রার্থনা, আজ যেন কোনওভাবেই সেই দিন না হয়।


```