Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রুদ্ধশ্বাস উদ্ধারের পরে থাই কিশোরদের জয় উপহার পল পোগবার

দ্য ওয়াল ব্যুরো: স্বপ্নের জয় আরও এক ধাপ এগিয়ে দিল বিশ্বকাপ ছোঁয়ার দিকে। ফ্রান্সের এই সাফল্যে সমর্থকদের গর্বের অন্ত নেই। কিন্তু তাঁরা কি জানেন, এই গর্বকে আরও বাড়ানোর মতো একটি অপূর্ব কাজ করেছেন তাঁদের প্রিয় ফরাসি ফুটবল তারকা পল পোগবা? বেলজি

রুদ্ধশ্বাস উদ্ধারের পরে থাই কিশোরদের জয় উপহার পল পোগবার

শেষ আপডেট: 11 July 2018 09:24

দ্য ওয়াল ব্যুরো: স্বপ্নের জয় আরও এক ধাপ এগিয়ে দিল বিশ্বকাপ ছোঁয়ার দিকে। ফ্রান্সের এই সাফল্যে সমর্থকদের গর্বের অন্ত নেই। কিন্তু তাঁরা কি জানেন, এই গর্বকে আরও বাড়ানোর মতো একটি অপূর্ব কাজ করেছেন তাঁদের প্রিয় ফরাসি ফুটবল তারকা পল পোগবা? বেলজিয়ামের সঙ্গে সেমিফাইনাল ম্যাচ জিতে, সেই জয় থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার হওয়া ১২ জন কিশোর ফুটবলারকে উৎসর্গ করলেন পল পোগবা। ১৭ দিন অন্ধকার গুহায় আটকে থাকার পরে মঙ্গলবারই উদ্ধার করা হয়েছে সব কিশোর এবং তাদের তরুণ কোচকে। অ্যাডভেঞ্চার করতে গিয়ে আটকে পড়া কিশোর ফুটবলারদের খবর বিশ্বকাপের মঞ্চেও পৌঁছে গিয়েছিল। অধীর উৎকণ্ঠায় সবাই অপেক্ষা করছিলেন, কবে কিশোরদের বার করে আনা হবে। মঙ্গলবার স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সারা বিশ্ব। সেই স্বস্তির স্বাদ পৌঁছে গিয়েছিল ফরাসি ড্রেসিংরুমেও। তাই তো জয়ের পরেই দুঃসাহসি কিশোরদের এই জয় উৎসর্গ করলেন পোগবা। টুইটারে ওই বারোজন কিশোরের ছবি দিয়ে তিনি লেখেন, “আজকের জয় হিরোদের জন্য। তোমরা খুব শক্তিশালী।” https://twitter.com/paulpogba/status/1016787181044629505  

```