Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অলিম্পিকগামী দলের ক্রীড়াবিদদের সঙ্গে ১৩ জুলাই কথা বলে উদীপ্ত করবেন প্রধানমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: এর আগে ‘মন কি বাত’ অনুষ্ঠানে বারবার দেশের ক্রীড়াবিদদের উদীপ্ত করে ভাষণ দিয়েছিলেন দেশের প্রধামমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তিনি টোকিও অলিম্পিক গামী অ্যাথলিটদের উৎসাহ দিতে ১৩ জুলাই ভার্চুয়ালি কথা বলবেন ক্রীড়াবিদদের সঙ্গে। ক

অলিম্পিকগামী দলের ক্রীড়াবিদদের সঙ্গে ১৩ জুলাই কথা বলে উদীপ্ত করবেন প্রধানমন্ত্রী

শেষ আপডেট: 9 July 2021 12:25

দ্য ওয়াল ব্যুরো: এর আগে ‘মন কি বাত’ অনুষ্ঠানে বারবার দেশের ক্রীড়াবিদদের উদীপ্ত করে ভাষণ দিয়েছিলেন দেশের প্রধামমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তিনি টোকিও অলিম্পিক গামী অ্যাথলিটদের উৎসাহ দিতে ১৩ জুলাই ভার্চুয়ালি কথা বলবেন ক্রীড়াবিদদের সঙ্গে। করোনা আবহের মধ্যেও টোকিওতে অলিম্পিক হবে।  কিন্তু যাওয়ার আগে ক্রীড়াবিদদের যাতে স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি নিশ্চিত হয়, সেই জন্যই প্রধানমন্ত্রী কথা বলতে চাইছেন। তিনি করোনা টিকার ব্যাপারেও তাঁদের কাছে জানতে চাইবেন। প্রধানমন্ত্রী টুইটারে শুক্রবার জানান, ১৩০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আমি অলিম্পিকগামী অ্যাথলিটদের সঙ্গে ১৩ জুলাই কথা বলব। শুধু তাই নয়, তিনি বলেছেন, আমি আশাবাদী তাঁদের ভাল ফলের বিষয়ে। https://twitter.com/narendramodi/status/1413406330497355776 প্রধানমন্ত্রী এও বলেছেন, ক্রীড়াবিদদের হালকা মনে থাকতে দিন। তাঁদের ওপর বাড়তি চাপ দেবেন না। এবার অলিম্পিকে ভারত থেকে প্রায় ১১৫ জনের বেশি অ্যাথলিট অংশগ্রহণ করছেন। অলিম্পিকগামী অ্যাথলিটদের প্রথম দলটি ১৭ জুলাই এয়ার ইন্ডিয়ার চার্টার্ড ফ্লাইটে টোকিওর উদ্দেশ্যে রওনা দেবেন। তাঁর আগে সকলের সঙ্গে কথা বলে নিতে চাইছেন মোদী। https://twitter.com/mygovindia/status/1413114597557489665 এবারের অলিম্পিক থেকে ভারত অনেক বিভাগ থেকে পদক জয়ের আশায় রয়েছে। অ্যাথলিটরাও দুর্দান্ত ফর্মে রয়েছে। অপেক্ষা মাত্র কয়েকটা দিনের। ২৩ জুলাই শুরু হবে টোকিও গেমস। MyGovIndia-র টুইটারে জানানো হয়েছে, ১৩ জুলাই বিকেল ৫টা নাগাদ টোকিওগামী ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে ভার্চুয়ালি আলাপচারিতায় সকলকে উৎসাহিত করবেন মোদী। টোকিও গেমসে অংশগ্রহণকারী অ্যাথলিটদের নানাভাবে সহায়তা করছে কেন্দ্রমন্ত্রক। তাঁদের টিকাকরণ থেকে শুরু অন্যান্য সুবিধা প্রদানও করছে সরকার। করোনা সংক্রমণের জন্য টোকিওতে এই মুহূর্তে জারি রয়েছে জরুরিকালীন অবস্থা। তা চলবে ২২ অগস্ট পর্যন্ত। যদিও এটাও বলে দেওয়া হয়েছে, জাপানে দর্শকশূন্য স্টেডিয়ামে এবার অলিম্পিকের সব ইভেন্ট হবে।

```