Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজ প্রতিপক্ষ বাংলাদেশ, কেমন হবে দুবাইয়ের পিচ, খোলসা করলেন অস্ট্রেলীয় কিউরেটর

পিচ কিউরেটর ম্যাথিউ স্যান্ডারি জানিয়েছেন, দুবাইয়ের পিচে তেমন কোনও রহস্য লুকিয়ে নেই। ব্যাটার এবং বোলার সকলেই এর থেকে সুবিধা পাবেন।

আজ প্রতিপক্ষ বাংলাদেশ, কেমন হবে দুবাইয়ের পিচ, খোলসা করলেন অস্ট্রেলীয় কিউরেটর

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম

শেষ আপডেট: 20 February 2025 12:25

দ্য ওয়াল ব্যুরো: দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। আজ দুপুর দেড়টায় এখানেই খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ বাংলাদেশ। কোন বোলিং কম্বিনেশনে খেলবে টিম ইন্ডিয়া? ক’জন স্পিনার থাকবেন? টসে জিতলে ব্যাট না বল—কোনটা নেওয়া বুদ্ধিমানের কাজ হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পিচের উপর।

যদিও পিচ কিউরেটর ম্যাথিউ স্যান্ডারি জানিয়েছেন, দুবাইয়ের পিচে তেমন কোনও রহস্য লুকিয়ে নেই। ব্যাটার এবং বোলার সকলেই এর থেকে সুবিধা পাবেন। থাকবে বাউন্স। খেলা দেখে দিলখুশ হবে দর্শকদের। ম্যাথিউ বলেন, ‘আমাদের কাজ ভাল অবস্থায় রয়েছে। চলতি বছরের গোড়ায় আয়োজিত হয় মহিলা ক্রিকেট বিশ্বকাপ। এই আভিজ্ঞতা আমাদের আরও ভালভাবে পিচ বানাতে সাহায্য করেছে। তবে আমরা এখনই সবকিছু খোলসা করব না। আপাতত কোনও দলের তরফ থেকে পিচ বানানো নিয়ে নির্দেশও আসেনি। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামা সেরা দলগুলি এখানে আসবে। ভারত বনাম পাকিস্তানও এখানেই অনুষ্ঠিত হবে। একজন অস্ট্রেলিয়ান হিসেবে আমি এই ম্যাচ নিয়ে যথেষ্ট উত্তেজিত।‘

এই প্রসঙ্গে যদিও শুধুমাত্র পিচ নয়, স্টেডিয়ামের ধরন ও আবহাওয়াকেও ফ্যাক্টর হিসেবে দাঁড় করিয়েছেন স্যান্ডারি। সকাল ও দুপুরের রোদ স্টেডিয়ামের ছাদে ধাক্কা খেয়ে বিশেষ কোণে মাঠের ক্রিজ ও আশপাশে হেলে পড়ে। যা কখনও কখনও ব্যাটার ও বোলারদের জন্য সমস্যার হতে পারে। এই বিষয়টির সঙ্গে প্রতিপক্ষ দু’দলের খেলোয়াডেরা কীভাবে মানিয়ে নেন, সে দিকের নজর রাখতে হবে বলে মনে করিয়ে দিয়েছেন স্যান্ডারি।

কিন্তু ক্রিজের বাউন্স কেমন হবে? অস্ট্রেলীয় কিউরেটরের জবাব, পিচে বাউন্স থাকবে। রান থাকবে। বল ব্যাটে আসবে। আর শট খেলতেও ব্যাটসম্যানদের কোনও অসুবিধা হবে না। বাউন্স ধারাবাহিক থাকায় পরে বল করা টিমের সিমাররাও সুবিধা পাবেন।

উল্লেখ্য, ভারতের সবচেয়ে মাথাব্যথার কারণ আপাতত বোলিং বিভাগ। কজন স্পিনার নিয়ে মাঠে নামা উচিত রোহিতদের এই নিয়ে ঘরে-বাইরে প্রশ্নের মুখোমুখি হচ্ছেন কোচ থেকে অধিনায়ক। আজকের ম্যাচের লাইন আপ দেখে আগামি টুর্নামেন্টে কীভাবে ঘুঁটি সাজাবে ভারত তার একটা আন্দাজ মিলবে।


```