Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

ফোডেনের হ্যাটট্রিকে ছুটছে ম্যান সিটি, যুবভারতীতে খেলে যাওয়া তারকার বাজিমাত

এই ফোডেন অনূর্ধ্ব ১৭ যুব বিশ্বকাপে খেলতে যুবভারতীতে এসেছিলেন ইংল্যান্ডের হয়ে। কলকাতায় খেলে যাওয়া তারকা এই মুহূর্তে ম্যান সিটির ভরসা।

ফোডেনের হ্যাটট্রিকে ছুটছে ম্যান সিটি, যুবভারতীতে খেলে যাওয়া তারকার বাজিমাত

শেষ আপডেট: 6 February 2024 18:22

দ্য ওয়াল ব্যুরো: চলতি মরশুমে ফিল ফোডেন দুরন্ত ফর্মে রয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটির তারকা হ্যাটট্রিক করলেন ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে। ম্যান সিটি জিতল ৩-১ গোলে।  

খেলা শেষে মিডিয়া সম্মেলনে ম্যান সিটির কোচ পেপ গুয়ার্দিয়লা বলেছেন, ফোডেন ইতিমধ্যেই দলের হয়ে আড়াইশ ম্যাচ খেলে ফেলেছে। ও গোলটাও ভাল চেনে। অবিশ্বাস্য দক্ষতায় খেলছে। এই ফোডেন অনূর্ধ্ব ১৭ যুব বিশ্বকাপে খেলতে যুবভারতীতে এসেছিলেন ইংল্যান্ডের হয়ে। কলকাতায় খেলে যাওয়া তারকা এই মুহূর্তে ম্যান সিটির ভরসা।  

এই জয়ে পয়েন্ট টেবিলেও এক ধাপ সামনে এগিয়ে গেছে ম্যান সিটি। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে আছে পেপের দল। গত রবিবার রাতের ম্যাচে শীর্ষে থাকা লিভারপুলকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠেছিল আর্সেনাল।

একদিন যেতে না যেতেই আর্সেনালকে তিনে নামিয়ে নিজেদের জায়গা দখল করেছে সিটি।

তালিকার শীর্ষে আছে লিভারপুল। অলরেডদের পয়েন্ট ৫১। অপরদিকে ম্যানসিটি ও আর্সেনালের পয়েন্ট সমান ৪৯। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে টেবিলে এক ধাপ উপরে সিটি।

ব্রেন্টফোর্ডের ঘরের মাঠে ম্যাচের ২১ মিনিটে পিছিয়ে পড়েছিল সিটি। আক্রমন, পাল্টা আক্রণের পর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে দলকে সমতায় ফেরান ফোডেন। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে তিনি বাজিমাত করেছেন। ফোডেনের দ্বিতীয় গোল এসেছে ম্যাচের ৫৩ মিনিটে। শেষ গোলটি ফোডেন করেন ম্যাচ শেষে ২০ মিনিট আগে।

ম্যাচের শুরুতে গোলের সুযোগ পেয়েছিলেন আর্লিং হালান্ড। তাঁর শট বিপক্ষ গোলরক্ষকের হাতে লেগে ফিরলেও সেটি থেকে গোল করতে ব্যর্থ হন সতীর্থ তারকা।

ম্যান সিটি প্রথম গোল পায় ১৭ বারের চেষ্টায়। মাথা থেকে বল নামিয়ে বাঁ-পায়ের দুর্দান্ত শটে ব্রেন্টফোর্ডের জালে বল জমা করেন তিনি। দ্বিতীয় গোলে ফোডেনকে সহায়তা করেছিলেন বেলজিয়ামের তারকা কেভিন ডি ব্রুইনা। তাঁর ক্রস থেকে বল পেয়ে গোল করেন ফোডেন।


```