Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘আশা রাখি একদিন আকাশে ফুটবল খেলব আমরা’, লিখলেন পেলে

দ্য ওয়াল ব্যুরো: এক জন কিম্বদন্তীর উদ্দেশে আর এক কিম্বদন্তীর শ্রদ্ধার্ঘ্য বুঝি এমনই হয়! বুধবার ভারতীয় সময়ের রাত ১০ টা নাগাদ মৃত্যু হয়েছে ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনার। সে খবর পেয়ে দুঃখে কাতর হলেন বিশ্ব ফুটবলের আর এক জাদুকর পে

‘আশা রাখি একদিন আকাশে ফুটবল খেলব আমরা’, লিখলেন পেলে

শেষ আপডেট: 25 November 2020 18:39

দ্য ওয়াল ব্যুরো: এক জন কিম্বদন্তীর উদ্দেশে আর এক কিম্বদন্তীর শ্রদ্ধার্ঘ্য বুঝি এমনই হয়! বুধবার ভারতীয় সময়ের রাত ১০ টা নাগাদ মৃত্যু হয়েছে ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনার। সে খবর পেয়ে দুঃখে কাতর হলেন বিশ্ব ফুটবলের আর এক জাদুকর পেলে। টুইট করে তিনি লিখেছেন। “বড় দুঃখের খবর পেলাম আজ। আমি খুব কাছের এক বন্ধুকে হারালাম, বিশ্ব হারাল এক কিম্বদন্তীকে। অনেক কিছুই বলার রয়েছে, কিন্তু এখন এটুকুই বলব যে ভগবান ওঁর পরিবারকে শক্তি দিন। আশা রাখি একদিন আকাশে একসঙ্গে ফুটবল খেলব আমরা”। মাত্র ৬০ বছর বয়সে চলে গেলেন মারাদোনা। ৩০ অক্টোবর ছিল তাঁর জন্মদিন। সেদিন পেলে টুইট করে লিখেছিলেন, “তোমার যাত্রা দীর্ঘ হোক। তুমির মখে অনন্ত হাসি লেগে থাকুক আর আমাদেরও তা অনুপ্রাণিত করুক।” https://twitter.com/Pele/status/1331649438570442754 তার আগে মারাদোনা পেলের আশিতম জন্মদিনে লিখেছিলেন, রাজার প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য রইল। বিশ্ব ফুটবলের এই দুই কিম্বদন্তী আসলে দুই প্রজন্মের খেলোয়াড়। বয়সের ফারাক কুড়ি বছরের। তবে ফিফা এঁদের মধ্যে ফারাক করেনি। ২০০০ সালে পেলে ও মারাদোনা দুজনকেই বিংশ শতাব্দীর সেরা ফুটবলার হিসাবে সম্মানিত করে। https://www.instagram.com/p/CG-MIe6l6Mn/

```