Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আমৃত্যু জানলেনই না ছেলের বিদায়! জীবনাবসান পেলের শতায়ু মা-র

তিনি প্রকৃত অর্থে ছিলেন রত্নগর্ভা। তাঁর ছেলেকেই বলা হয় ফুটবল সম্রাট। পেলের ফুটবলার হিসেবে বেড়ে ওঠার পিছনে ছিলেন মা সেলেস্তে আরান্তেস।

আমৃত্যু জানলেনই না ছেলের বিদায়! জীবনাবসান পেলের শতায়ু মা-র

অতীতের অ্যালবাম: মায়ের সঙ্গে পেলে।

শেষ আপডেট: 22 June 2024 14:17

দ্য ওয়াল ব্যুরো: তিনি প্রকৃত অর্থে ছিলেন রত্নগর্ভা। তাঁর ছেলেকেই বলা হয় ফুটবল সম্রাট। পেলের ফুটবলার হিসেবে বেড়ে ওঠার পিছনে ছিলেন মা সেলেস্তে আরান্তেস। তাঁর পরিশ্রম, ত্যাগই পেলেকে বিখ্যাত করেছিল। ব্রাজিলের সাও পাওলোর এক স্থানীয় হাসপাতালে ১০১ বছর বয়সে জীবনাবসান হল তাঁর।  

২০২২ সালের ডিসেম্বর মাসের ২৯ তারিখ মারা গিয়েছিলেন পেলে। এর প্রায় দেড় বছর পর মারা গেলেন পেলের মা সেলেস্তে আরান্তেস। শুক্রবার স্থানীয় এক হাসপাতালে ১০১ বছর বয়সে মারা যান তিনি।

২০২২ সালে পেলের চিরবিদায়ের খবর তাঁকে জানানো হয়নি। পেলের মা গত পাঁচবছর প্রায় গৃহবন্দি ছিলেন। তিনি স্বেচ্ছা নির্বাসনের পথ বেছে নিয়েছিলেন। বাইরের লোকদের সঙ্গে দেখা বা কথা হতো না, একেবারেই নিজের মতো থাকতেন। সপ্তাহ খানেক আগে তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। বয়সজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

কিশোর পেলের সঙ্গে মা ডোনা সেলেস্তে। 

এদিন ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সেলেস্তের মৃত্যুর খবর ঘোষণা করা হয়েছে। পেলে ছিলেন তাঁর হৃদয়। ছেলেকে এতটাই ভালবাসতেন যে, তাঁর মৃত্যুর খবর পর্যন্ত দেওয়া হয়নি।

পেলে ফাউন্ডেশন থেকেও এক বিবৃতি দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, ‘‘আজকে আমরা সবাই মর্মাহত। সেলেস্তের মৃত্যুতে আমরা শোকাহত। ডোনা সেলেস্তে একজন গর্বিত মা এবং আজীবন তাঁকে ভালবাসা ও সম্মানের সঙ্গে স্মরণ করা হবে।’’

সবথেকে বড় কথা, পেলে যখন স্যান্টোস ক্লাবে খেলবেন কিনা এমন একটা অবস্থার মধ্যে ছিলেন, সেইসময় মা সেলেস্তেই ছেলেকে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলেছেন। 


```