Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অলিম্পিকে ধুন্ধুমার মহারণ, সোমবার ফরাসি ওপেনের কোর্টে মুখোমুখি নাদাল-জোকোভিচ

সোমবার, স্থানীয় সময় দুপুর দেড়টার পরে রোলাঁ গারোর ফিলিপ শ্যাত্রিয়েঁ কোর্টে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী! ভারতীয় সময় বিকেল পাঁচটা থেকে এই ম্যাচ লাইভ দেখা যাবে কলকাতা-তথা সারা দেশে।

অলিম্পিকে ধুন্ধুমার মহারণ, সোমবার ফরাসি ওপেনের কোর্টে মুখোমুখি নাদাল-জোকোভিচ

নাদাল-জোকোভিচ, টেনিস-দুনিয়ার দুই নক্ষত্র।

শেষ আপডেট: 29 July 2024 15:31

দ্য ওয়াল ব্যুরো: ম্যাচটা দেখে কারুর পক্ষে বলা মুশকিল, একজনের বয়স ৩৮। পায়ের চোটে জেরবার। অন্তত চব্বিশ ঘন্টা আগেও লেখালেখি চলছিল, আদৌ নামবেন তো?

কোর্ট ফিলিপ শ্যাত্রিয়েঁতে রাফায়েল নাদাল নামলে উপমাটা কীরকম হয়? ফতেপুর সিক্রির দরবারে সম্রাট আকবর? ইস্তানবুলে তোপকাপি সরাই প্রাসাদে অটোমান সুলতান মেহমেদ? রবিবার তো প্রায় ওরকমই ছিল। শনিবার কার্লোস আলকারাজকে সঙ্গে নিয়ে আর্জেন্তিনার ম্যাক্সিমো গঞ্জালেস ও আন্দ্রেস মোলতেনিতে প্রায় ৭-৬(৪), ৬-৪ স্কোরে উড়িয়ে দিয়েছিলেন নাদাল। কিন্তু রবিবার ছিল রাফার সিঙ্গলস ডেবিউ, হাঙ্গেরির মার্তোন ফুকসোভিক্সের বিরুদ্ধে। 

২০০৮ সালের বেজিং অলিম্পিকের সোনাজয়ী নাদাল নিজের ঘরের মাঠে কোনও ঝুঁকিতে যাননি। রোলাঁ গারোর নিজের পরিচিত লালমাটিতে ৬-১, ৪-৬, ৬-৪ হারিয়ে পরের রাউন্ডে চলে গেলেন ফরাসি ওপেনের একচ্ছত্র অধিপতি। 

কিন্তু এরপরেই টেনিসদুনিয়া জুড়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। কারণ কাল, সোমবার, নাদালের প্রতিপক্ষ আর কেউ নন। স্বয়ং নোভাক জোকোভিচ। শনিবার অস্ট্রেলিয়ার ম্যাট এবডেনকে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছিলেন জোকার। ফলে আজ সোমবার, স্থানীয় সময় দুপুর দেড়টার পরে রোলাঁ গারোর ফিলিপ শ্যাত্রিয়েঁ কোর্টে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী! 

দিনের শুরুটা অবশ্য করবেন আরও দুই তারকা। মহিলাদের শীর্ষ বাছাই ইগা শিয়নটেক ও তাঁর প্রতিপক্ষ ডায়ানে পেরি। কিন্তু তারপরেই সম্ভবত সারা পৃথিবীর নজর ঘুরবে নাদাল-জোকোভিচ মহারণের দিকে। ঘটনাচক্রে, নাদালের সঙ্গে শেষবার জোকোভিচ খেলেছিলেন এই রোলাঁ গারোতেই, ২০২২ সালের ফরাসি ওপেনে। চার সেটের সেই ম্যাচ জিতেছিলেন নাদাল। আপাতত দুই জনের মোট ৫৯ বার দেখা হয়েছে। নাদাল জিতেছেন ২৯ বার। নোভাক ৩০ বার। অলিম্পিকের এই ম্যাচ দু'পক্ষের ৬০-তম সাক্ষাৎকারও বটে। আজ ভারতীয় সময় বিকেল পাঁচটা থেকে এই ম্যাচ লাইভ দেখা যাবে কলকাতা-তথা সারা দেশে।


```