Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

হকিতে এগিয়ে গিয়েও ভারতের হার, লড়াই শেষ বক্সার জারিনেরও

প্যারিস অলিম্পিক্সের ষষ্ঠ দিনে ভারতীয় হকি দল ১-২ গোলে হার মানল বেলজিয়ামের কাছে।

হকিতে এগিয়ে গিয়েও ভারতের হার, লড়াই শেষ বক্সার জারিনেরও

শেষ আপডেট: 1 August 2024 15:36

দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সের ষষ্ঠ দিনে ভারতীয় হকি দল ১-২ গোলে হার মানল বেলজিয়ামের কাছে। ম্যাচে প্রথম কোয়ার্টারে এগিয়ে গিয়েছিল ভারত। দেশের হয়ে গোল করেন অভিষেক। এগিয়ে থাকার সুবিধে নিতে পারেনি জাতীয় দল।

ম্যাচের ১৮ মিনিটে অভিষেকের দুরন্ত ফিল্ড গোল দেখার পরে ভাবা গিয়েছিল বিপক্ষ দলকে হয়তো মাথা তুলতেই দেবে না, কিন্তু সেটি হয়নি। বরং বেলজিয়াম দুটি গোল দিয়ে জিতে যায়। ভারত গ্রুপ থেকে পরের রাউন্ডে যেতে পারবে কিনা সন্দেহ রয়েছে। কারণ পরের ম্যাচে আরও শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারাতেই হবে হরমনপ্রীতদের।

এই ম্যাচে ভারতীয় দলের অভিজ্ঞ গোলরক্ষক পি আর শ্রীজেশের গোলকিপিং অনবদ্য ছিল। কিন্তু তাঁর লড়াই আর দাম পায়নি। শুরু থেকে একের পর এক আক্রমণ রুখে দিয়েছেন শ্রীজেশ। তিনি হয়ে ওঠেন প্রাচীর। ভারত হেরে যায় মাঝমাঠ ও আক্রমণভাগের খেলোয়াড়দের জন্য। হরমনপ্রীতরা গোলের সুযোগ কাজে লাগারে পারেননি। 

চিনের বক্সারের কাছে হেরে অভিযান শেষ জারিনের। 

এদিকে, বক্সিংয়ে নিখাত জারিনের আশা শেষ। তিনি অলিম্পিক্স থেকে হেরে বিদায় নিলেন। তিনি কোনও প্রতিরোধ ছাড়াই চিনের বক্সার উয়ু উ-র বিরুদ্ধে হার মেনেছেন প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে। জারিন বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন, কিন্তু তিনি এত সহজে হার মানবেন ভাবা যায়নি। বক্সিংয়ে ভারতের আশা এই মুহূর্তে লভলিনা বরগোঁহাই। তিনি প্রথম ম্যাচ জিতে শেষ ষোলোয় স্থান করে নিয়েছেন।


```