Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শেষ মুহূর্তের গোলে বাজিমাত! অলিম্পিক্সে হকির প্রথম ম্যাচ জিতল ভারত

এই জয় পেয়ে আপাতত পুল বি-তে অ্যাডভান্টেজ ভারতের। 

শেষ মুহূর্তের গোলে বাজিমাত! অলিম্পিক্সে হকির প্রথম ম্যাচ জিতল ভারত

প্রথম ম্যাচ জিতল ভারত

শেষ আপডেট: 27 July 2024 23:46

দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক্সে হকির এই ম্যাচে হার বা ড্র, দুটোই হতে পারত। কিন্তু শেষ মুহূর্তে অনবদ্য খেলে নিউজিল্যান্ডকে ৩-২ গোলে হারাল ভারত। ম্যাচ শেষের ২ মিনিট আগে জয়সূচক গোল করেন হরমনপ্রীত সিং। এই জয় পেয়ে আপাতত পুল বি-তে অ্যাডভান্টেজ ভারতের। 

শনিবারের ম্যাচে প্রথম কোয়ার্টারে প্রথম গোল করে এগিয়ে গেছিল নিউজিল্যান্ড। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারের বিরতির পাঁচ মিনিট আগে সমতা ফেরায় ভারত। পেনাল্টি কর্নার হওয়ার পর জটলা থেকে গোল করেন মনদীপ। ম্যাচের ফল ১-১ হওয়ার পর তৃতীয় কোয়ার্টারের শুরুতেই গোল পায় ভারত। সেটি করেন বিবেক সাগর প্রসাদ। কিন্তু ২-১ লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। 

চতুর্থ কোয়ার্টারের খেলা শেষ হওয়ার আট মিনিট আগে গোল করে দেয় বিপক্ষ দল। একটা সময়ে যখন সকলে ভেবেছিল যে ম্যাচ ড্র হবে বা শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ হারবে ভারত, তখনই উল্টো ঘটনা ঘটে। খেলা শেষের ২ মিনিট বাকি থাকার সময়ে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন হরমনপ্রীত। শেষে ৩-২ গোলে ম্যাচ জেতে ভারত। 

ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ মোট ৫ গোল হলেও তার সংখ্যা আরও বাড়তে পারত। কারণ দু পক্ষেই আরও অনেক সুযোগ পেয়েছিল। তবে দুই গোলকিপারই কিছু দুরন্ত সেভ করেন।  


```