Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টোকিও প্যারালিম্পিকে শ্যুটিংয়ে সোনা মনীশের, রুপো সিঙ্ঘরাজের, ভারতের পদক বেড়ে ১৫

দ্য ওয়াল ব্যুরো: টোকিও প্যারালিম্পিকে (tokyo paraolympics) ভারতের পদক সংখ্যা দুটো বাড়ল। পুরুষদের পি ফোর মিক্সড ৫০ এম পিস্তল এসএইচ১ বিভাগে ভারতকে সোনা, (gold) রুপো (silver) এনে দিলেন দুই কৃতী সন্তান। সোনা জিতলেন মনীশ নারওয়াল, (manish

টোকিও প্যারালিম্পিকে শ্যুটিংয়ে সোনা মনীশের, রুপো সিঙ্ঘরাজের, ভারতের পদক বেড়ে ১৫

শেষ আপডেট: 4 September 2021 05:04

দ্য ওয়াল ব্যুরো: টোকিও প্যারালিম্পিকে (tokyo paraolympics) ভারতের পদক সংখ্যা দুটো বাড়ল। পুরুষদের পি ফোর মিক্সড ৫০ এম পিস্তল এসএইচ১ বিভাগে ভারতকে সোনা, (gold) রুপো (silver) এনে দিলেন দুই কৃতী সন্তান। সোনা জিতলেন মনীশ নারওয়াল, (manish narwal) রুপো পেলেন সিঙ্ঘরাজ আদানা (Singhraj Adana)। চলতি প্রতিযোগিতায় সব মিলিয়ে ভারতের পদক সংখ্য়া এখন ১৫। দুই শ্যুটারই দারুণ পারফর্ম করেছেন।  মনীশের স্কোর ২১৮.২। তিনি প্যারালিম্পিকে রেকর্ড গড়লেন। সিঙ্ঘরাজের স্কোর ২১৬.৭। কোয়ালিফিকেশন পর্যায়ে  মনীশ, সিঙ্ঘরাজের স্কোর ছিল যথাক্রমে ৫৩৩-৭ এক্স পয়েন্ট ও ৫৩৬-৪ ওএক্স পয়েন্ট। মনীশ শেষ করেন চতুর্থ স্থানে। সিঙ্ঘরাজও ইভেন্টের শেষে চারে থামেন। সিঙ্ঘরাজ এ সপ্তাহেই ১০এম এয়ার  পিস্তল এসএইচ ১ এ ব্রোঞ্জ পান। আজ ফাইনালে তিনি প্রতিদ্বন্দ্বী সের্গেই মালাশেভকে পিছনে ফেলে দেন। সের্গেই ব্রোঞ্জ পেয়েছেন। প্রতিযোগিতায় দ্বিতীয় পদক পকেটে পুরে শূন্যে আনন্দে মুষ্টিবদ্ধ হাত ছুঁড়ে দেন সিঙ্ঘরাজ। মিক্সড ৫০ এম পিস্তল এসএইচ১ ইভেন্টে বিশ্বরেকর্ড ধারী মনীশ লাগাতার ভাল পারফর্ম করেন। ফাইনালের এলিমিনেশন পর্বেও পঞ্চম সিরিজ পর্যন্ত সোনা জেতার মতো জায়গায় ছিলেন মালিশেভ। একটি সিরিজে ১০.৮ ও ১০.৫ শট করে সোনা নিশ্চিত করেন মনীশ। দুজনকেই সোস্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অলিম্পিকে সোনাজয়ী অভিনব বিন্দ্রা। শ্যুটিংয়ে টোকিও প্যারালিম্পিকে ভারতের ঘরে মেডেল এল ৫টি। অবনী লেখারা সোনা, ব্রোঞ্জ পেয়েছেন। মনীশের হাত ধরে এল সোনা। আর সিঙ্ঘরাজের জোড়া পদক। এবার এখনও পর্যন্ত তিনটি সোনা জিতেছে ভারত। সামগ্রিক পদক সংখ্যাও শেষ প্যারালিম্পিক গেমস থেকে বেড়েছে। ১৩ থেকে হয়েছে ১৫। বিন্দ্রা ট্যুইট করেছেন, ভারতের দুইয়ে এক। স্বপ্ন পূরণ। মনীশ নারওয়াল সোনা পেল। সিঙ্ঘরাজ আজানা রুপো। ওর দ্বিতীয় পদক। একেবারে অবিশ্বাস্য। দুজনকেই অভিনন্দন। খুব গর্বিত ওদের নিয়ে।  

```