Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্রাজিলের জিমন্যাস্টের কাছে হেরে গেলেন আইপিএলে ফর্ম খুঁজে বেড়ানো পন্থ

এই পুরস্কারের দৌড়ে মোট ৬ জন খেলোয়াড় ছিলেন। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান জিমন্যাস্ট রেবেকা আন্দ্রেড এই পুরস্কার জিততে সক্ষম হন। যিনি অনেক বিপদ কাটিয়ে অলিম্পিক্সে চারটি পদক জিতেছিলেন।

ব্রাজিলের জিমন্যাস্টের কাছে হেরে গেলেন আইপিএলে ফর্ম খুঁজে বেড়ানো পন্থ

ঋষভ পন্থ

শেষ আপডেট: 22 April 2025 19:32

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলের সব থেকে দামী ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। রেকর্ড সংখ্যক টাকা দিয়ে তাঁকে কিনেছে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়েন্টস (LSG)। তবে এলএসজি ভাল খেললেও এবার কিন্তু সেই দলের অধিনায়ক ঋষভ তাঁর নামের প্রতি সুবিচার করতে পারছেন না।

এলএসজি বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষ-৫-এ রয়েছে। এমনিতেই ফর্ম নেই, তারমধ্যেই একটি খারাপ খবর এসেছে পন্থের জন্য। অল্পের জন্য তিনি একটি বিশেষ সম্মান থেকে বঞ্চিত হয়েছেন। তাঁকে হারিয়ে দিয়েছেন ব্রাজিলের এক জিমন্যাস্ট (Brazilian Gymnast)

আসলে, ঋষভ পন্থকে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫-এর (Laureus World Sports Awards 2025) জন্য বর্ষসেরা প্রত্যাবর্তন (Come Back) বিভাগে মনোনীত (Selection) করা হয়েছিল। এই পুরস্কারের দৌড়ে মোট ৬ জন খেলোয়াড় ছিলেন। কিন্তু তিনি এই পুরস্কার জেতার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

২০২২ সালের ৩০ ডিসেম্বর মারাত্মক গাড়ি দুর্ঘটনার (Car Accident) শিকার হয়েছিলেন ঋষভ। তার পর অস্ত্রোপচারও হয় তাঁর। রিহ্যাব কাটিয়ে গত মরশুমের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে প্রত্যাবর্তন করেন তিনি। এরপর জাতীয় দলের হয়েও খেলেন তিনি। গাড়ি দুর্ঘটনার পর মাঠে দৃঢ়তার সঙ্গে প্রত্যাবর্তনের জন্য পন্থ স্থান পেয়েছিলেন লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫-এর এই তালিকায়।

ঋষভ পন্থ ছাড়াও, আমেরিকান সাঁতারু কেলেব ড্রেসেল, সুইস আলপাইন স্কিয়ার লারা গুট-বার্থ, স্প্যানিশ মোটরসাইকেল চালক মার্ক মার্কেজ, অস্ট্রেলিয়ান সাঁতারু আরিয়ান টিটমাস এবং ব্রাজিলিয়ান জিমন্যাস্ট রেবেকা আন্দ্রেড লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫-এর জন্য বর্ষসেরা কামব্যাক বিভাগে মনোনীত হন। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান জিমন্যাস্ট রেবেকা আন্দ্রেড এই পুরস্কার জিততে সক্ষম হন। যিনি অনেক বিপদ কাটিয়ে অলিম্পিক্সে চারটি পদক জিতেছিলেন।

২০২২ সালের ডিসেম্বরে পন্থের গাড়ি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মারাত্মক চোট পেয়েছিলেন তিনি। তাঁর অস্ত্রোপচারও করা হয়েছিল। যার কারণে তিনি প্রায় ১৫ মাস ক্রিকেট থেকে দূরে ছিলেন। এর পর, অনেক বিশেষজ্ঞ মনে করেছিলেন, মাঠে ফিরতে অনেক সময় লাগবে ঋষভের। কিন্তু কঠোর পরিশ্রম করে ২০২৪ সালের মার্চ মাসে আইপিএলের মাধ্যমে খেলায় ফিরে আসেন তিনি। এর পরে, তিনি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলেরও অংশ হন। সম্প্রতি বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতেও তাঁর পদোন্নতি হয়েছে।

ঋষভ পন্থ হয়তো এই পুরস্কার জিততে পারেননি, কিন্তু তিনি লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়া মাত্র দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার। এর আগে কেবল শচীন তেন্ডুলকরই এই পুরষ্কারের অংশ ছিলেন। ২০২০ সালে, শচীন স্পোর্টিং মোমেন্ট বিভাগে মনোনীত হন। শচীন-পন্থ ছাড়াও নীরজ চোপড়া এবং ভিনেশ ফোগাটও এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ২০০০ সাল থেকে শুরু হওয়া লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসের মাধ্যমে খেলাধুলায় কৃতিত্বের জন্য সম্মান জানানো হয়।


```