Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ইডেনে উড়ল প্যালেস্তাইন পতাকা, ইজরায়েল-হামাস যুদ্ধের জের কলকাতাতেও!

ইডেনের ম্যাচে দেখা যায়, কিছু যুবক একটা পতাকা নিয়ে ওড়াচ্ছে। প্রথমে কেউ বুঝতে পারেননি। কিন্তু শেষে দেখা যায় ইজরায়েলের সমর্থনে ওই যুবকরা প্যালেস্তাইন পতাকা ওড়াচ্ছে।

ইডেনে উড়ল প্যালেস্তাইন পতাকা, ইজরায়েল-হামাস যুদ্ধের জের কলকাতাতেও!

শেষ আপডেট: 31 October 2023 21:07

দ্য ওয়াল ব্যুরো: কলকাতাতেও যুদ্ধের আবহ। ইজরায়েল ও হামাস যুদ্ধের জের ইডেনেও। বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচে মঙ্গলবার দেখা গিয়েছে গ্যালারিতে প্যালেস্তাইন পতাকা নিয়ে রয়েছেন কয়েকজন যুবক। তাঁদের পুলিশ চিহ্নিতও করেছে। যদিও কিছুক্ষণের মধ্যে ওই চার যুবক সরে গেছেন মাঠ থেকে।

এদিন ইডেনে বিশ্বকাপের ম্যাচে দেখা যায়, কিছু যুবক একটা পতাকা নিয়ে ওড়াচ্ছে। প্রথমে কেউ বুঝতে পারেননি। কিন্তু শেষে দেখা যায় ইজরায়েলের সমর্থনে ওই যুবকরা প্যালেস্তাইন পতাকা ওড়াচ্ছেন।

শুধু তাই নয়, পুলিশ খোঁজ করে জানতে পেরেছে ঝাড়খন্ডের যুবকরা ওই পতাকা নিয়ে এসে রাজনৈতিক বার্তা দিচ্ছেন। এটা আইসিসি-র বিরোধী বিষয়। কারণ আইসিসি জানিয়ে দিয়েছে, ক্রিকেট মাঠে কোনও রাজনৈতিক বার্তা দিতে পারবে না। সেই নিয়েই বিতর্কের সূত্রপাত।

সিএবি প্রতিটি ম্যাচের জন্য নিরাপত্তা এজেন্সি নিয়োগ করেছে। সেই এজেন্সিও খতিয়ে দেখেছে বিষয়টি। তারা এই নিয়ে সিএবি-কে রিপোর্ট করেছে।

ওই পতাকা নিয়ে কী করে মাঠে এলেন ওই চার যুবক, সেই নিয়েও খোঁজ নিচ্ছেন সিএবি কর্তারা। তাঁরা এদিন খেলা শেষে পুলিশ কর্তাদের সঙ্গে বসে রবিবার ম্যাচের নিরাপত্তার বিষয়টি আরও জোরালো করবে, সেটি প্রায় নিশ্চিত।


```