Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

India vs Pakistan: 'বিরাটকে আলিঙ্গন নয়', চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কড়া বার্তা রিজওয়ানদের

এই সিদ্ধান্তের পর পাকিস্তান ক্রিকেট সমর্থকদের একাংশ কার্যত ক্ষোভে ফেটে পড়েছে।

India vs Pakistan: 'বিরাটকে আলিঙ্গন নয়', চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কড়া বার্তা রিজওয়ানদের

বিরাট কোহলি এবং মহম্মদ রিজওয়ান

শেষ আপডেট: 15 February 2025 17:46

দ্য ওয়াল ব্যুরো: আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। বিশ্বের সেরা আটটি ওডিআই দলের মধ্যে এই লড়াই ঘিরে ক্রমশ উর্ধ্বমুখী হচ্ছে উত্তেজনার পারদ। 

তবে উপমহাদেশের ক্রিকেট সমর্থকরা আপাতত একটাই ম্যাচের জন্য অপেক্ষা করছে। সেটা হল ভারত বনাম পাকিস্তান। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। এই হাইভোল্টেজ ম্যাচে উত্তেজনার লেভেলটাই একেবারেই আলাদা। তবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিদ্ধান্ত নিয়ে যে জলঘোলা হয়েছে, তা এই ম্যাচের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর পাকিস্তানে বসতে চলেছে। কিন্তু, বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছিল, টিম ইন্ডিয়া কোনও পরিস্থিতিতে পাকিস্তানের মাটিতে পা রাখবে না। এই ঘটনাটি নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যথেষ্ট দড়ি টানাটানি চলে। শেষপর্যন্ত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হবে। আর ভারতীয় ক্রিকেট দল প্রত্যেকটা ম্যাচ দুবাইয়ে খেলবে।

এই সিদ্ধান্তের পর পাকিস্তান ক্রিকেট সমর্থকদের একাংশ কার্যত ক্ষোভে ফেটে পড়েছে। অনেক বছর পর পাকিস্তানের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের ম্যাচ দেখার একটা সুযোগ তারা পেয়েছিল। ইতিমধ্যে পাকিস্তানের সাংবাদিক ফরিদ খান সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে স্পষ্টই দেখতে পাওয়া যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট দলের সমর্থকরা ভারতের বিরুদ্ধে বিষ উগড়ে দিচ্ছে।

ওই ভিডিওর মাধ্যমে সমর্থকরা রিজওয়ান নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দলকে স্পষ্টই জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সঙ্গে কোনও বন্ধুত্বসুলভ আচরণ করার দরকার নেই। পাশাপাশি অনুরোধ করা হয়েছে, ম্যাচের শেষে বিরাট কোহলি কিংবা ভারতের কোনও ক্রিকেটারকে যেন আলিঙ্গন না করা হয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।


```