
পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা টেলিভিশন সেট ভাঙছেন
শেষ আপডেট: 25 February 2025 13:33
দ্য ওয়াল ব্যুরো: চলতি চ্য়াম্পিয়ন্স ট্রফি থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারা ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে মহম্মদ রিজওয়ানের দল। আর প্রিয় দলের এই হার দেখে পাকিস্তান ক্রিকেট সমর্থকরা আর নিজেদের মাথা ঠিক রাখতে পারেননি। একে হারের জ্বালা, তার উপর ভারতীয় ক্রিকেট সমর্থকদের অপমানে তাঁরা ফের টেলিভিশন সেট ভাঙতে শুরু করেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতে শুরু করেছে।
গত রবিবার রাত থেকেই একটি ভিডিও নেটপাড়ায় ভাইরাল হতে শুরু করেছে। ভিডিওটি পোস্ট করেছেন ভিকি জয়সওয়াল। ভিডিওয় দেখতে পাওয়া যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট সমর্থকরা একটা আস্ত টেলিভিশন সেট রাস্তার উপর দড়াম করে আছড়ে ফেলছে। তারপর সেই টেলিভিশন সেটটা লাথি মারতে মারতে কার্যত দুরমুশ করে ফেলেন। যদিও ভিডিওটি আদৌ রবিবাসরীয় রাতের কি না, সেই সত্যতা যাচাই করা হয়নি।
Pakistan lost and Pakistanis broke the TV... pic.twitter.com/dtDe8PRyJQ
— Vicky Jaiswal (@vickypshiva) February 23, 2025
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। সাউদ শাকিল (৬২) ছাড়া আর কেউ ব্যাট হাতে নজর কাড়়তে পারেননি। তবে সাউদকে যোগ্য সঙ্গত দেন মহম্মদ রিজওয়ান (৪৬)। শেষপর্যন্ত তারা ২৪১ রানে অলআউট হয়ে যায়। ভারতীয় ক্রিকেট দলের হয়ে তিনটে উইকেট শিকার করেন কুলদীপ যাদব। এছাড়া জোড়া উইকেট নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।
এরপর ব্যাট করতে নামে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার ইনিংস কার্যত প্রথম থেকে শেষপর্যন্ত শাসন করলেন বিরাট কোহলি। ১১১ বলে তিনি অপরাজিত ১০০ রান করেন। এছাড়া হাফসেঞ্চুরি (৫৬) করেন শ্রেয়স আইয়ারও। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ৬ উইকেটে এই ম্যাচে জয়লাভ করে এবং সেমিফাইনালের টিকিট কনফার্ম করে নেয়।