Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খেলাদুনিয়ার নয়া সেনসেশন পাকিস্তানের 'দীপিকা পাড়ুকোন', আজকের ফাইনালে কাকে সাপোর্ট করছেন?

পাকিস্তানের এক ক্রিকেটপ্রেমীর মুখে ভারতের প্রশংসা শুনে অনেকেই অবাক হতে পারেন। তবে ফারিয়াল বরাবরই দুই দেশের মধ্যে সম্প্রীতির পক্ষে কথা বলে এসেছেন।

খেলাদুনিয়ার নয়া সেনসেশন পাকিস্তানের 'দীপিকা পাড়ুকোন', আজকের ফাইনালে কাকে সাপোর্ট করছেন?

ফারিয়াল ওয়াকার।

শেষ আপডেট: 9 March 2025 16:39

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানি ক্রিকেট ভক্ত ফারিয়াল ওয়াকারকে ‘পাকিস্তানের দীপিকা’ বলে পরিচিতি দিয়েছে সোশ্যাল মিডিয়া। তাঁর হাসিমুখ এই মুহূর্তে খেলা দুনিয়ার নতুন সেনসেশন। দুবাইয়ের এই বাসিন্দার গ্যালারিতে বসা ছবি দেখেই মজেছেন সকলে। সেই ফারিয়াল আজ খোলাখুলিভাবে জানিয়েছেন, যে তিনি ভারতীয় দলের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ এবং ফাইনালে তাদেরই সমর্থন করছেন।

এক সাক্ষাৎকারে ফারিয়াল বলেন, 'ক্রিকেট এমন এক খেলা যেখানে খেলোয়াড়দের স্পোর্টসম্যানশিপ দেখাতে হয়। পাকিস্তান না খেললে, আমি সবসময় বলি, সেরা দলটিই জিতুক। আর ভারত সত্যিই দুর্দান্ত খেলছে। ওদের আগের ম্যাচগুলোর পারফরম্যান্স দেখলেই বোঝা যায়, ওরা জেতার জন্যই খেলছে।'

পাকিস্তানের এক ক্রিকেটপ্রেমীর মুখে ভারতের প্রশংসা শুনে অনেকেই অবাক হতে পারেন। তবে ফারিয়াল বরাবরই দুই দেশের মধ্যে সম্প্রীতির পক্ষে কথা বলে এসেছেন।

ভারতের সমর্থক হওয়ার কারণে ফারিয়াল এর আগের ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও হাজির হয়েছিলেন, এক গালে পাকিস্তানের পতাকা আর অন্য গালে ভারতের তেরঙ্গা রঙ এঁকে। তিনি বলেন, 'ভারত ফাইনালে উঠেছে, ওদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। নিউজিল্যান্ডকে একবার হারিয়েছে, দ্বিতীয়বার হারানো কঠিন কিছু নয়।'

ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপড়েন ও সম্পর্কের বিষয়ে তিনি বলেন, 'আমাদের দুই দেশের অনেক মিল আছে। কিন্তু আমাদের পরস্পরের বিরুদ্ধে লড়াই করার বদলে, একসঙ্গে কাজ করা উচিত। ধর্ম বা জাতিগত বিদ্বেষমূলক মন্তব্যের একটা সীমা থাকা উচিত, যা অতিক্রম করা উচিত নয় কারওই।'

ফারিয়াল আরও বলেন, 'আমি গত দু'তিনটি ম্যাচ ধরেই বলছি, ট্রফি ভারতেরই হবে।' তার মন্তব্য ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোড়ন তুলেছে। ভারতের জয়ের ব্যাপারে এতটা আত্মবিশ্বাসী পাকিস্তানি ভক্তের এই কথাগুলো ভারতীয় সমর্থকদেরও উজ্জীবিত করেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত কি সত্যিই ফারিয়ালের ভবিষ্যদ্বাণীকে সত্যি করতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।


```