Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

নিউজিল্যান্ডের ৪০১ রান করেও হার, বৃষ্টির নিয়মে জিতে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

দ্বিতীয়বার বৃষ্টিতে যখন খেলা বন্ধ হয়েছে। পাকিস্তান ছিল পার স্কোরে ২১ রানে এগিয়ে। এরপর আর ম্যাচটি শুরু করা যায়নি।

নিউজিল্যান্ডের ৪০১ রান করেও হার, বৃষ্টির নিয়মে জিতে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

শেষ আপডেট: 4 November 2023 20:50

দ্য ওয়াল ব্যুরো: শেষমেশ লড়াইটা জারি রেখেছিল পাকিস্তান। ৫০ ওভারে লক্ষ্য ছিল ৪০২ রানের। কিউই বোলারদের পিটিয়ে সেই লক্ষ্যের দিকে ছুটছিল বাবর আজমের দল। পরে বৃষ্টির কারণে লক্ষ্য কমে দাঁড়ায়। তাতেও ভালই এগিয়েছে পাক দল।

দ্বিতীয়বার বৃষ্টিতে যখন খেলা বন্ধ হয়েছে। পাকিস্তান ছিল পার স্কোরে ২১ রানে এগিয়ে। এরপর আর ম্যাচটি শুরু করা যায়নি। ফলে ডাকওয়ার্থ লুইস নিয়মে নিউজিল্যান্ডকে ২১ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। এখন ৪ জয়ে পাকিস্তানের পয়েন্ট ৮। তারা এখন উঠে গেছে পাঁচ নম্বরে। তিনে অস্ট্রেলিয়া, চারে নিউজিল্যান্ড আর ছয়ে নেমে যাওয়া আফগানিস্তানেরও সমান ৮ পয়েন্ট।

হাইস্কোরিং ম্যাচ। ব্ঙ্গোলুরুতে হাইভোল্টেজ এই লড়াইয়ে পাকিস্তান ইনিংসে বারবার হানা দিয়েছে বৃষ্টি। ৪০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১.৩ ওভারে পাকিস্তান ১ উইকেটে ১৬০ রান তোলার পর একবার বৃষ্টিতে খেলা বন্ধ হয়। পরে নয় ওভার কাটা গিয়েছে। পাকিস্তানকে নতুন লক্ষ্য দেওয়া হয় ৪১ ওভারে ৩৪২। সেই লক্ষ্য সামনে রেখে ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০০ রান তোলার পর আরও একবার বৃষ্টির কবলে পড়ে ম্যাচ। তারপর আর শুরু করা যায়নি।

বিশাল রান তাড়ায় পাকিস্তানকে ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়েছেন ফখর জামান। ৬৩ বলে তিনি তুলে নেন সেঞ্চুরি। মোট নয়টি ছক্কা মারেন তিনি। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ফখর ৮১ বলে ১২৬ রানে অপরাজিত থাকেন। বিধ্বংসী এ ইনিংসে ৮টি চার  এবং ১১টি ছয় মারেন তিনি। ৬৩ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন বাবর আজম।

টস হেরে ব্যাট করতে নেমে রাচিন রবীন্দ্রর সেঞ্চুরি ও কেন উইলিয়ামসনের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ৬ উইকেটে ৪০১ রানের পাহাড় দাঁড় করায় নিউজিল্যান্ড।


```