Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগ

PAK vs BAN: রাওয়ালপিন্ডিতে সম্মান বাঁচাতে পারবে পাকিস্তান? ছাড়বে না বাংলাদেশও

রাওয়ালপিন্ডির উইকেটে ব্যাটাররা সবসময় সুবিধা পেয়ে থাকেন।

PAK vs BAN: রাওয়ালপিন্ডিতে সম্মান বাঁচাতে পারবে পাকিস্তান? ছাড়বে না বাংলাদেশও

মহম্মদ রিজওয়ান এবং নাজমূল হোসেন শান্ত

শেষ আপডেট: 27 February 2025 12:45

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম ম্যাচে পাকিস্তান এবং বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। যদিও দুটো দলই ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ফলে দুটো দলই গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচটা জেতার চেষ্টা করবে। পাকিস্তান ক্রিকেট দলের ঘরের মাঠ রাওয়ালপিন্ডিতে জয়লাভ করে কিছুটা হলেও সম্মান বাঁচানোর চেষ্টা করবে। যদিও এই টুর্নামেন্টে পাকিস্তানের তুলনায় বাংলাদেশ অনেকটাই ভাল খেলেছে।

হেড টু হেড রেকর্ডে এগিয়ে পাকিস্তান

পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে এখনও পর্যন্ত ৩৯ ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ৩৪ ম্যাচে পাকিস্তান জয়লাভ করেছে। অন্যদিকে বাংলাদেশ জিতেছে মাত্র পাঁচটি ম্যাচ। রাওয়ালপিন্ডিতে এই দুটো দলের মধ্যে একটাই ম্যাচের আয়োজন করা হয়েছে। সেটাও পাকিস্তান জিতেছিল। এই দুটো দলের মধ্যে শেষ পাঁচটি ম্যাচের মধ্যে পাকিস্তান তিনটে এবং বাংলাদেশ দুটো ম্যাচে জয়লাভ করেছে।

পিচ এবং ওয়েদার রিপোর্ট

রাওয়ালপিন্ডির উইকেটে ব্যাটাররা সবসময় সুবিধা পেয়ে থাকেন। সম্প্রতি এই উইকেটে সহজেই ৩০০ রান দেখতে পাওয়া গিয়েছিল। এছাড়াও এই উইকেটে টার্গেট তাড়া করা তুলনামুলকভাবে অনেকটাই সহজ। এই পরিস্থিতিতে যে দল টস জিতবে, তারা প্রথমে বল করতে চাইবে। ওয়েদারের কথা যদি বলতে হয়, তাহলে এই ম্যাচেও বৃষ্টির চোখরাঙানি থাকবে। বৃষ্টির কারণে এই স্টেডিয়ামে গত ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল। ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডির তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহদি হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হুসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান।  

পাকিস্তান: ইমাম উল হক, বাবর আজম, উসমান খান, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার এবং অধিনায়ক), সলমান আগা, ফাহিম আশরফ, কামরান গুলাম, মহম্মদ হাসনেন নাসিম শাহ, হ্যারিস রউফ এবং আবরার আহমেদ।


```