Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

CT 2025: টুর্নামেন্ট লোগোয় নেই পাকিস্তানেরই নাম, ভারত-বাংলাদেশ ম্যাচে জোর বিতর্ক

এই ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড রীতিমতো রেগে গিয়েছে।

CT 2025: টুর্নামেন্ট লোগোয় নেই পাকিস্তানেরই নাম, ভারত-বাংলাদেশ ম্যাচে জোর বিতর্ক

টুর্নামেন্ট লোগোর নীচে নেই পাকিস্তানের নাম

শেষ আপডেট: 22 February 2025 12:03

দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যে জমে উঠেছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। তবে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক বিতর্ক শুরু হয়ে গিয়েছে। সেই তালিকায় নবতম সংযোজন আইসিসি লোগোয় পাকিস্তানের (Pakistan name missing in CT 2025 Logo) অনুপস্থিতি। ভারত বনাম বাংলাদেশ (India vs Bangladesh) ম্যাচ চলাকালীন এই ঘটনার সাক্ষী থেকেছে গোটা ক্রিকেট বিশ্ব। আসুন, গোটা বিষয়টি বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। তবে এই ম্যাচেটি লাইভ ব্রডকাস্টের সময় টুর্নামেন্ট লোগো থেকে 'পাকিস্তান' নামটা দেখতে পাওয়া যায়নি। যদিও টুর্নামেন্টের প্রথম ম্যাচ চলাকালীন আয়োজক দেশের (পাকিস্তান) নাম দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু, দ্বিতীয় ম্যাচে আচমকাই নামটা হাওয়া হয়ে যায়। বিষয়টা নিয়ে যথেষ্ট জলঘোলা হতে শুরু করেছে।

এই ঘটনায় মুখ খুলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও। জিও টিভির পক্ষ থেকে জানানো হয়েছে, আইসিসি-র এক মুখপাত্র নাকি জানিয়েছেন, এটা প্রযুক্তিগত ত্রুটি। সঙ্গে এও যোগ করা হয়েছে, ভারতের বাকি ম্যাচগুলোয় টুর্নামেন্ট লোগোতে পাকিস্তানের নাম অবশ্যই থাকবে। 

এদিকে ইএসপিএন ক্রিকইনফোর পক্ষ থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, এই ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড যথেষ্ট রেগে গিয়েছে। এমনকী, তারা আইসিসি-র কাছে লিখিত ব্যাখাও চেয়ে পাঠিয়েছে। যদিও এই ব্যাপারে পিসিবি-র পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ের ২২ গজে ভারত বনাম পাকিস্তান মহাসংগ্রাম আয়োজন করা হচ্ছে। দুটো দলই এই টুর্নামেন্টে একটা করে ম্যাচ খেলেছে। একদিকে ভারতীয় ক্রিকেট দল যেখানে বাংলাদেশের বিরুদ্ধে জয় দিয়ে এই টুর্নামেন্ট শুরু করেছে। সেখানে পাকিস্তান তাদের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছে। আগামী ম্যাচে টিম ইন্ডিয়ার পাল্লা যে অনেকটাই ভারী থাকবে, সেটা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আপাতত পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। ভারত আপাতত পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের দিকে পা বাড়াতে চায়। 


```