
ইনজামাম ও সৌরভ। ইনজির ভাইপোই হলেন ইমাম।
শেষ আপডেট: 23 July 2024 14:45
দ্য ওয়াল ব্যুরো: শুশুনিয়া পাহাড়ের সঙ্গে এভারেস্টের তুলনা করলে কী হবে! লোক হাসাহাসি করবে। সেটাই করছে পাকিস্তানের মানুষরাও।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পাক দলের ক্রিকেটার ইমাম উল হকের তুলনা টানা হয়েছে। বলা হয়েছে, সৌরভের থেকে বেশি দক্ষ অধিনায়ক ইনজামাম উল হকের ভাইপো। এই নিয়ে রীতিমতো হাসাহাসি শুরু হয়ে গিয়েছে।
পাকিস্তানের এক সাংবাদিক ফরিদ খান এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলনা করেছিলেন। ওই সাংবাদিক বলেছিলেন, সৌরভ ভারতীয় ক্রিকেটকে যা দিয়েছেন, তারচেয়ে অনেক বেশি পাক ক্রিকেটকে দিয়েছেন ইমাম। এই কথা বলার পরেই সবাই রে রে করে এসেছেন ওই সাংবাদিককে। কেউ বলেছেন, আপনি কী খেয়ে এসব লিখেছেন?
কেউ বলেছেন, দাদা সবদিক থেকে সেরা। এটা কোনও তুলনা হল? কেউ লিখেছেন, প্রাদেশিকতার পথ দেখিয়েছেন আপনাদের মতো মানুষরা। একজন তারমধ্যে সৌরভের লর্ডসের ব্যাককনিতে জার্সি ঘোরানের ছবি পোস্ট করে লিখেছেন, এই ছবি ইমাম সারা ক্রিকেট দুনিয়া কেন, নিজের পুরো জীবনের চেয়েও বড় ছবি! সৌরভের সঙ্গে তুলনা করে পাক সাংবাদিক নিজেকেই অসম্মান করেছেন।
সৌরভ ভারতীয় দলকে পাঁচবছরের বেশি অধিনায়কত্ব করেছেন। রান করেছেন ১৮ হাজারের বেশি। ইমামের ছোট ক্রিকেটীয় পরিসংখ্যান তুলে ধরে কেউ লিখেছেন, দৈত্যের সঙ্গে লিলিপুটের তুলনা!