Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জটিলতা কাটল, ৬০ বছর পরে পাকিস্তানে যাচ্ছে ভারতের ডেভিস কাপ দল, নেই বোপান্না

দীর্ঘ ৬০ বছর পরে পাকিস্তানে যাচ্ছে ভারতের ডেভিস কাপ দল। আগামী ৩-৫ ফেব্রুয়ারি ইসলামাবাদের স্পোর্টস কমপ্লেক্সে ওয়ার্ল্ড গ্রুপ ওয়ান পর্বের টাই ম্যাচ খেলবে ভারত-পাক দল।

জটিলতা কাটল, ৬০ বছর পরে পাকিস্তানে যাচ্ছে ভারতের ডেভিস কাপ দল, নেই বোপান্না

শেষ আপডেট: 28 January 2024 16:27

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ৬০ বছর পরে পাকিস্তানে যাচ্ছে ভারতের ডেভিস কাপ দল। আগামী ৩-৫ ফেব্রুয়ারি ইসলামাবাদের স্পোর্টস কমপ্লেক্সে ওয়ার্ল্ড গ্রুপ ওয়ান পর্বের টাই ম্যাচ খেলবে ভারত-পাক দল। ২০১৯ সালে শেষবার দুটি দল টেনিসে মুখোমুখি হয়েছিল।

১৯৬৪ সালে শেষবার ভারতীয় টেনিস দল খেলতে গিয়েছিল পাকিস্তানে। তারপর নানা জটিলতার কারণে ডেভিস কাপের ম্যাচ খেলতে যাওয়া হয়নি। এবার সেই সমস্যা কাটল। রবিবার দিল্লির পাক দূতাবাস থেকে ভারতের খেলোয়াড়দের ভিসা সমস্যা জটিলতা কেটে গিয়েছে। তাঁদের খেলতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

রোহন বোপান্নাকে দেখা যাবে না ভারতের ডেভিস কাপ দলে।

২০১৯ সালে নিরপেক্ষ দেশে দুটি দেশের সাক্ষাৎ ঘটেছিল। ভারত জিতেছিল ৪-০ ব্যবধানে।

ভারতের ছয় সদস্যের দল এদিনই ঘোষণা করা হয়। নন-প্লেয়িং অধিনায়ক রোহিত রাজপাল। দলের কোচ থাকছেন জিশান আলি। তবে সদ্য অস্ট্রেলিয়ান ওপেন জয়ী রোহন বোপান্না থাকছেন না দলে।

ডেভিস কাপ থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন ৪৩ বছরের বোপান্না। পাকিস্তানে যেতে অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ওঠা সুমিত নাগাল। ভারতীয় দলে যাঁদের রাখা হয়েছে, তাঁরা হলেন, য়ুকি ভামব্রি, রামকুমার রামানাথন, এন শ্রীরাম বালাজি, সাকেথ মাইনেনি, নিকি কালিয়ান্দা পুনাচা, দিগ্বিজয় ও প্রজ্জ্বল দেব।


```