Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

India vs Pakistan: কেন ভারতের বিরুদ্ধে জিততে পারবে না পাকিস্তান? প্রকাশ্যে আসল কারণ

এই টুর্নামেন্টের এ গ্রুপে রয়েছে ভারত, নিউজিল্যান্ড পাকিস্তান এবং বাংলাদেশ।

India vs Pakistan: কেন ভারতের বিরুদ্ধে জিততে পারবে না পাকিস্তান? প্রকাশ্যে আসল কারণ

রোহিত শর্মা এবং বাবর আজম

শেষ আপডেট: 21 February 2025 19:52

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ের ২২ গজে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) মহাসংগ্রাম আয়োজন করা হচ্ছে। দুটো দলই এই টুর্নামেন্টে একটা করে ম্যাচ খেলেছে। একদিকে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) যেখানে বাংলাদেশের বিরুদ্ধে জয় দিয়ে এই টুর্নামেন্ট শুরু করেছে। সেখানে পাকিস্তান তাদের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের (Pakistan vs New Zealand) কাছে হেরে গিয়েছে। আগামী ম্যাচে টিম ইন্ডিয়ার পাল্লা যে অনেকটাই ভারী থাকবে, সেটা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আপাতত পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। ভারত আপাতত পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের দিকে পা বাড়াতে চায়। 

যথেষ্ট চাপে রয়েছে পাকিস্তান

ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে পাকিস্তান ক্রিকেট দলের উপর যথেষ্ট চাপ থাকবে। প্রথম ম্যাচ হারার পর এবার পাকিস্তানের সামনে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদি ভারতের বিরুদ্ধে পাকিস্তান হেরে যায়, তাহলে সরাসরি তারা এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। তবে এই ম্যাচটা খেলার জন্য পাকিস্তানকে দুবাই আসতে হবে। তাদের সামনে এটা আপাতত ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচে আপাতত ভারতকেই ফেভারিট হিসেবে ধরা হচ্ছে।

পাকিস্তান ক্রিকেট দলে ধারাবাহিকতার অভাব

পাকিস্তান ক্রিকেট দলের মধ্যে ধারাবাহিকতার যথেষ্ট অভাব রয়েছে। এই দল একটা ম্যাচে ভাল পারফরম্যান্স করেন, পরের ম্যাচেই মুখ ডুবিয়ে দেয়। ট্রাই সিরিজেও পাকিস্তান ক্রিকেট দলের একই হাল দেখতে পাওয়া গিয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেট দলের সহ অধিনায়ক বলেছিলেন, 'ক্রিকেট বিশ্বের বড় দলের বিরুদ্ধে যদি আমাদের জিততে হয়, তাহলে দলগত পারফরম্যান্সে আরও বেশি করে ধারাবাহিকতা নিয়ে আসতে হবে। একটা ম্যাচ ভাল খেললেও পরের ম্যাচটা খারাপ খেললে চলবে না।' 

গ্রুপ শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড

এই টুর্নামেন্টের এ গ্রুপে রয়েছে ভারত, নিউজিল্যান্ড পাকিস্তান এবং বাংলাদেশ। এই গ্রুপে এখনও পর্যন্ত ২ ম্যাচ খেলা হয়েছে। এই দুটো ম্যাচে যথাক্রমে নিউজিল্যান্ড এবং ভারত জয়লাভ করেছে। পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ড বড় রানের ব্যবধানে জয়লাভ করেছিল। সেকারণে তারা ভারতকে টপকে গ্রুপ শীর্ষে রয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যদি জয়লাভ করতে পারে, তাহলে সেমিফাইনালের টিকিট কার্যত কনফার্ম হয়ে যাবে।


```