Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

Pakistan Cricket: দেশ ছাড়তে চাইছেন, তড়িঘড়ি অবসরের পথে পাক ক্রিকেট ওপেনার

সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট দলের ওপেনার নাকি দলের নির্বাচন প্রক্রিয়া নিয়েও যারপরনাই ক্ষুব্ধ।

Pakistan Cricket: দেশ ছাড়তে চাইছেন, তড়িঘড়ি অবসরের পথে পাক ক্রিকেট ওপেনার

ওয়ানডে থেকে অবসর গ্রহণ করতে পারেন পাকিস্তান ক্রিকেট দলের ওপেনার ফখর জামান

শেষ আপডেট: 26 February 2025 18:39

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান ক্রিকেট দলের ওপেনার ফখর জামান আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের পরিকল্পনা করছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান যেভাবে মুখ থুবড়ে পড়েছে, সেটা দেখেই এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি। বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ৩৪ বছর বয়সি এই ক্রিকেটার নাকি অবসরের ব্যাপারে ইতিমধ্যে ঘনিষ্ঠমহলে আলোচনা করেছেন। আশা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই তিনি সিদ্ধান্তের কথা জানিয়ে দেবেন।

ফখর নাকি জানিয়েছেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফিই আমার কেরিয়ারের শেষ আইসিসি টুর্নামেন্ট। এরপর একদিনের ক্রিকেট থেকে আমি অবসর গ্রহণ করতে চাই।'

তবে ফখরের এই সিদ্ধান্তের পিছনে একটি বিশেষ কারণ রয়েছে। আর সেটা হল তাঁর শারীরিক সমস্যা। অনেকদিন ধরেই পাকিস্তান ক্রিকেট দলের এই ব্যাটার বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তিনি হাইপারথাইরয়েডিজম রোগে আক্রান্ত। পাশাপাশি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্য়াচ খেলতে নেমে চোট পেয়েছিলেন তিনি। সেকারণে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যান। 

সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট দলের ওপেনার নাকি দলের নির্বাচন প্রক্রিয়া নিয়েও যারপরনাই ক্ষুব্ধ। বিশেষ করে কোনও লিগ খেলার সময় বোর্ডের তরফ থেকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়নি। শোনা যাচ্ছে, তিনি নাকি পরিবার নিয়ে অবিলম্বে পাকিস্তান ছাড়তে চান। বিদেশে তিনি সেটল হবেন বলে জানা গিয়েছে।

ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যজনক পোস্ট করেছেন ফখর জামান। এই মেসেজ লিখতে গিয়ে তিনি যারপরনাই আবেগপ্রবণ হয়ে পড়েন। লিখেছেন, 'পাকিস্তান ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করা আমার কাছে অনেক বড় সম্মানের বিষয়। দেশের প্রত্যেক ক্রিকেটারের এই একটাই স্বপ্ন থাকে। আমি গর্বিত যে পাকিস্তানের হয়ে বেশ কয়েকবার প্রতিনিধিত্ব করতে পেরেছি।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'তবে দূর্ভাগ্য এটাই যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আমি ছিটকে গিয়েছি। তবে আল্লাহ নিশ্চয় আমার জন্য ভালো কিছু পরিকল্পনা করেছেন। এই সুযোগটা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। বাড়িতে বসেই আমি পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করব। এটা তো সবেমাত্র শুরু। আশা করছি, আরও শক্তি নিয়ে ফিরতে পারব। পাকিস্তান জিন্দাবাদ।'

প্রসঙ্গত, ফখর জামান ৮৬ একদিনের ম্য়াচে মোট ৩,৬৫১ রান করেছেন। তাঁর সর্বাধিক স্কোর ২১০। ব্যাটিং গড় ৪৬.২১।


```