Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পৈলানে স্বাধীনতা দিবসে ফুটবলের সূচনা, খেলবে স্কুল-কলেজের দল

একটা সময় ফেডারেশনের জুনিয়র দল এই পৈলান গ্রুপের নিজস্ব মাঠেই দীর্ঘদিন আবাসিক শিবির আয়োজন করেছিল।

পৈলানে স্বাধীনতা দিবসে ফুটবলের সূচনা, খেলবে স্কুল-কলেজের দল

সাংবাদিকদের মুখোমুখি গৌতম সরকার ও অপূর্ব সাহা।

শেষ আপডেট: 3 August 2024 23:19

দ্য ওয়াল ব্যুরো: আবারও পৈলানে ফিরছে ফুটবল। একটা সময় ফেডারেশনের জুনিয়র দল এই পৈলান গ্রুপের নিজস্ব মাঠেই দীর্ঘদিন আবাসিক শিবির আয়োজন করেছিল। তারপর বেশ কয়েক বছর ফুটবল চর্চা বন্ধ ছিল। এবার নতুন করে ফুটবলকে নিয়েই ফিরছে পৈলান গ্রুপ।

আগামী ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে পৈলানের ক্রিক ক্লাবের মাঠে শুরু হবে ফাইভ-আ-সাইড ফুটবল চ‍্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে কর্পোরেট সংস্থা, স্কুল ও কলেজ দল মিলিয়ে মোট ৬৪টি দল অংশ নেবে। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে টুর্নামেন্টের ঘোষণা করেন পৈলান গ্রুপের চেয়ারম্যান অপূর্ব সাহা। হাজির ছিলেন ভারতের নামী প্রাক্তন ফুটবলার গৌতম সরকার।

কর্পোরেট, স্কুল ও কলেজের ফুটবলকে জনপ্রিয় করার ক্ষেত্রে পৈলান গ্রুপের এই উদ‍্যোগের প্রশংসা করেন বেকেনবাওয়ার খ্যাত গৌতম সরকার। ফাইনাল ৮ সেপ্টেম্বর। টুর্নামেন্টের ম্যাচগুলি পৈলানের মাঠেই।

একটা সময় পৈলান গ্রুপ খেলার নানা কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখত। এই মাঠেই এসেছিলেন টেনিসের কিংবদন্তি মহেশ ভূপতি, সানিয়া মির্জারা। এমনকী পা পড়েছে নানা খ্যাতনামা ক্রীড়াবিদদের। বহুদিন বাদে ফের সেই মাঠে খেলার আসর বসছে। 


```