Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Pahalgam: ইউটিউবের পর ইনস্টাগ্রাম, বন্ধ বাবর, আফ্রিদি সহ একাধিক পাক ক্রিকেটারের অ্যাকাউন্ট

এর আগে মঙ্গলবার অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন খেলোয়াড় আরশাদ নাদিমের অ্যাকাউন্ট ব্লক করা হয়। ভারত থেকে অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করলে আপাতত কোনও পোস্ট বা রিল চোখে পড়ছে না।

Pahalgam: ইউটিউবের পর ইনস্টাগ্রাম, বন্ধ বাবর, আফ্রিদি সহ একাধিক পাক ক্রিকেটারের অ্যাকাউন্ট

বাবর ও আফ্রিদি

শেষ আপডেট: 2 May 2025 18:08

দ্য ওয়াল ব্যুরো: ইউটিউব চ্যানেল আগেই বন্ধ হয়েছিল। এবার পাক ক্রিকেটারদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হল। বাবর আজম, শাহিনশা আফ্রিদি সহ একাধিক ক্রিকেট তারকার অ্যাকাউন্ট আপাতত বন্ধ। পহেলগাম নাশকতার জেরেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন খেলোয়াড় আরশাদ নাদিমের অ্যাকাউন্ট ব্লক করা হয়। ভারত থেকে অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করলে আপাতত কোনও পোস্ট বা রিল চোখে পড়ছে না। বদলে স্ক্রিনে ভেসে উঠছে একটি মেসেজ: ‘অ্যাকাউন্ট এই মুহূর্তে ভারতে দেখা যাবে না। এর কারণ এই কন্টেন্ট আটকানো নিয়ে আইনি নির্দেশ পাঠানো হয়েছে।‘

উল্লেখ্য, সোমবার সকাল থেকে বন্ধ হওয়া পাকিস্তানের (Pakistan) একাধিক ইউটিউব চ্যানেলের (Youtube Chanel) তালিকায় পরে জুড়ে যায় প্রাক্তন পেসার শোয়েব আখতারের (Shoaib Akhtar) নামও। পহেলগামে জঙ্গি নাশকতায় (Pahalgam Terrorist Attack) ২৬ জন ভারতীয় নাগরিক, যাঁদের অধিকাংশই পর্যটক, তাঁদের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। যার আওতায় রয়েছে সোশ্যাল মিডিয়াও।

যদিও সরকারি বিবৃতিতে যে সমস্ত অ্যাকাউন্ট বন্ধের তালিকা জারি হয় তাতে প্রাথমিকভাবে শোয়েব আখতারের নাম ছিল না। এই কারণে প্রশ্ন ওঠে: তাহলে কি পাকিস্তানের প্রাক্তন বোলারের নাম কি অনিচ্ছাকৃতভাবে বাদ পড়েছে? নাকি এরপর আরও একটি সংশোধিত লিস্ট প্রকাশিত হবে?

উল্লেখ্য, রশিদ লতিফ, বাসিত আলির মতো একাধিক ক্রিকেটারের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। পাকিস্তান থেকে পরিচালিত হলেও ভারতে তাদের বাজার বেশ জনপ্রিয়। কেন্দ্রের কোপে আপাতত সমস্ত চ্যানেলই ‘ব্যানড’। এই তালিকায় রয়েছেন শোয়েব আখতারও। যদিও বাকিদের চেয়ে কয়েক কদম এগিয়ে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। বিভিন্ন বিষয়ে অকপট মন্তব্যের জন্য দুই মুলুকের তামাম ক্রিকেটভক্তের মধ্যে সুখ্যাতি রয়েছে শোয়েবের।

প্রসঙ্গত, সরকারি তরফে যে সমস্ত অ্যাকাউন্টের তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে অনেক চ্যানেলকেই চিরতরে ‘সাসপেন্ড’ করা হয়েছে। অর্থাৎ, পাকিস্তানের ওই সমস্ত চ্যানেলে কোনওদিন ভারত থেকে ‘অ্যাকসেস’ করা যাবে না। যদিও অ্যাকাউন্ট ব্যানড হলেও সেখানে আপলোড করা অনেক পুরনো ভিডিও ইউটিউবের অ্যাপ ও ওয়েবসাইট—দু’জায়গাতেই দেখা যাচ্ছে।

এর আগে কাশ্মীরের পহেলগামে হামলা চালায় লস্কর-ই-তইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। ২২ এপ্রিলের ওই নাশকতায় প্রাণ হারান ২৬ জন। তাঁদের অধিকাংশই ভারতীয় পর্যটক। এই হামলার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতি পেশ করে। যেখানে বলা হয়, ‘উস্কানিমূলক ও ‘সাম্প্রদায়িক সংবেদনশীল কন্টেন্ট তৈরি, বিভ্রান্তিমূলক ন্যারেটিভ বানানো এবং ভারত নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে পহেলগামে জঙ্গি হামলার প্রেক্ষিতে পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলি ব্যান করা হল।‘

এরপর কোন কোন চ্যানেল পুরোপুরি নিষিদ্ধ, তার তালিকা পেশ করেছে কেন্দ্র। সামা টিভি, ডন নিউজ, ইরশাদ ভাট্টি-র মতো একগুচ্চ চ্যানেল এই তালিকায় রয়েছে।


```