Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Pahalgam: ফুঁসছেন ক্রিকেটাররা, ভারত পাল্টা আঘাত হানবে, জানালেন প্রত্যয়ী গম্ভীর

গম্ভীর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। এর জন্য যারা দায়ী তাদের চড়া মূল্য দিতে হবে। ভারত কড়া প্রতিশোধ নেবে।’ সুরেশ রায়নাও ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় মন ব্যথিত।

Pahalgam: ফুঁসছেন ক্রিকেটাররা, ভারত পাল্টা আঘাত হানবে, জানালেন প্রত্যয়ী গম্ভীর

গৌতম গম্ভীর

শেষ আপডেট: 23 April 2025 12:32

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দুপুরে কাশ্মীরের (Kashmir) ‘মিনি সুইজারল্যান্ড’ (Mini Switjerland) বলে খ্যাত পহেলগামে (Pahalgam) তখন পর্যটকদের (Tourist) ভিড়। পসরা সাজিয়ে বসেছেন পসারিরা। সেই সময় অতর্কিতে জঙ্গি হানা (Terror Attack)। একের পর এক চলল গুলি। মাটিতে লুটিয়ে পড়লেন বেশ কিছু পর্যটক। জঙ্গিদের নিশানা থেকে বাদ গেলেন না স্থানীয় দোকানদাররাও। বৈসরন উপত্যকায় ভয়ঙ্কর এই জঙ্গি হামলায় মৃত অন্তত ২৬ বলে অনুমান। ধর্মীয় পরিচয় দেখে রীতিমতো ‘টার্গেট কিলিং’ চালায় তারা। মৃতদের অধিকাংশই পর্যটক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অনেকে।

এই ঘটনায় সমগ্র দেশ জুড়ে নিন্দার ঝড় বয়ে চলেছে। শোক সন্তপ্ত মৃতদের পারিবারের পাশে দাঁড়িয়েছে গোটা ভারত। জানাচ্ছে সমবেদনা। ক্রীড়া (Sports) জগতের ব্যক্তিত্বরাও পহেলগাম সন্ত্রাসী হামলায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ২০১৯ সালে পুলওয়ামা অ্যাটাকের পর এটি উপত্যকার সবচেয়ে মারাত্মক হামলা।

ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ। তিনি আশা প্রকাশ করেছেন যে, ভারত এই কাপুরুষোচিত কাজের জবাব দেবে। গম্ভীর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। এর জন্য যারা দায়ী তাদের চড়া মূল্য দিতে হবে। ভারত কড়া প্রতিশোধ নেবে।’

ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার সুরেশ রায়নাও (Suresh Raina) ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় মন ব্যথিত। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসীদের এই কাপুরুষোচিত কাজের তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত তার সাহসী সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধ। ন্যায়বিচারের জয় হবেই।’

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ (Birendra Sehwag) লিখেছেন, 'পহেলগামে নিরীহ পর্যটকদের উপর নিন্দনীয় সন্ত্রাসী হামলার খবর শুনে খুবই দুঃখিত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের জন্য আমি প্রার্থনা করছি।’

শিখর ধাওয়ান (Shikhar Dhawan) লিখেছেন, ‘পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় আমি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ন্যায়বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হবে। দয়া করে নিরাপদে থাকুন।’


```